নারী হওয়ার প্রবল ইচ্ছা, মেঝেতে পড়ে কাটা গোপনাঙ্গ, UPSC ছাত্রের কীর্তিতে শিউড়ে উঠছে প্রয়াগরাজ

Share:

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: নিজেই নিজের গোপনাঙ্গ কাটলেন ছাত্র। ঘটনাটি ঘটেছে প্রয়াগরাজে। UPSC-এর প্রস্তুতি নিচ্ছিলেন ওই পড়ুয়া। গোপনাঙ্গ কেটে ফেলার পর যুবক যখন ঘরের মধ্যে ব্যথায় ছটফট করছে তখন আশপাশের লোকেরা বিষয়টি সম্পর্কে জানতে পারে। প্রতিবেশীরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যায়। 

আসলে ওই যুবক তার লিঙ্গ পরিবর্তন করতে চেয়েছিলেন। সেই জন্য প্রথমে নিজেকে অজ্ঞান করার জন্য ইনজেকশনও দিয়েছিলেন। তারপর একটি সার্জিক্যাল ব্লেড দিয়ে নিজের গোপনাঙ্গ কেটে ফেলেন। যুবককে যন্ত্রণায় কাতরাতে দেখতে পান বাড়িওয়ালা। তৎক্ষণাৎ যুবককে নিকটবর্তী বেইলি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডাক্তাররা তাঁর অবস্থা গুরুতর দেখে SRN হাসপাতালে স্থানান্তরিত করেন। 
হাসপাতালে ভর্তি এই যুবকের বয়স ২২-২৩ বছরের মধ্যে। তিনি জানিয়েছেন, লিঙ্গ পরিবর্তন করতে চান, তাই ছেলে থেকে মেয়ে হতে চেয়েছিলেন। এর জন্য তিনি নিজেকে অ্যানেস্থেশিয়া করার জন্য ইনজেকশন দিয়েছিলেন। তারপর একটি সার্জিক্যাল ব্লেড দিয়ে নিজের গোপনাঙ্গ কেটে ফেলেন। এরপর ব্যথা অনুভব করলে যুবক চিৎকার করতে থাকেন। বাড়িওয়ালার কানে সেই চিৎকার পৌঁছালে তিনি এসে ওই UPSC পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যান। এসআরএন হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি যুবকের চিকিৎসা চলছে। 

পড়ুয়ার দাবি, দৈহিক দিক থেকে তিনি ছেলে হতে পারেন, কিন্তু মানসিক দিক থেকে সম্পূর্ণ মেয়ে। ১৪ বছর বয়স থেকে নিজের নারীত্বকে অনুভব করতেন তিনি।  বহুবার লিঙ্গ পরিবর্তন করতে চেয়েছেন। কিন্তু কেউ তাতে আমল দেয়নি। বাধ্য হয়ে তিনি নিজেই গোপনাঙ্গ কেটে ফেলার সিদ্ধান্ত নেন। যুবক বাবা মায়ের একমাত্র সন্তান। তিনি আমেথি জেলার বাসিন্দা। এদিকে ছেলের অবস্থা দেখে মায়ের কান্না থামছে না। তিনিও এখন ছেলের কাছে হাসপাতালে রয়েছেন। চিকিৎসকদের কাছে পড়ুয়া মায়ের অনুরোধ, তাঁর ছেলেকে আবার আগের মতো করে দেওয়া হোক। 

বাসন্তীতে তৃণমূল নেতার বিরুদ্ধে আবাস যোজনার কাটমানি নেওয়ার অভিযোগ

কানাডার মুদির দোকানে আচমকা হাজির ‘ভগবান’ রাম, উঠল ‘জয় শ্রীরাম’ শ্লোগান

একের পর এক তৃণমূল কাউন্সিলর গ্রেফতার, এবার পুলিশের জালে অরিজিৎ দাস ঠাকুর

সুরেন্দ্রনাথ কলেজ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা রুজু পুলিশের

কুলতলির ইটভাটায় পুলিশের অভিযান, শিশু-সহ ১৮ বাংলাদেশি আটক

গণধর্ষণের পর খুন, নির্জন জায়গা থেকে উদ্ধার নাবালিকা ছাত্রীর পোড়া দেহ

দিনের শুরুতেই ধাক্কা, বুধবার বাজার খুলতেই ৭০০ পয়েন্ট নীচে Sensex

বিধানসভায় পৌঁছলেন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, দেখা করবেন স্পিকারের সঙ্গে

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে, প্রকাশ্যে নাম

লাইকা ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি নিয়ে নজর কাড়ছে Xiaomi 17T সিরিজ

20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট