ফিলিস্তিনিদের সমর্থনে কালো আর্মব্যান্ড পরে মাঠা খাজা উসমান

Share:

নিজস্ব প্রতিনিধি: গাজায় নির্বিচারে শিশু ও মহিলাদের গণহত্যার প্রতিবাদে কালো জুতো পরে মাঠে নামতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা। কিন্তু গাজায় গণহত্যার সমর্থনকারী আইসিসির কর্তারা সেই অনুমতি দেননি। উল্টে চরম শাস্তি দেওয়ার হুমকি দিয়েছিলেন। কিন্তু তাতেও রোখা গেল না অজি ব্যাটারকে। বৃহস্পতিবার পাকিস্তানের বিরুদ্ধে কালো আর্মব্যান্ড পরেই মাঠে নামলেন। শুধু তাই নয়, আইসিসির দ্বিচারিতা নিয়েও মুখ খুলেছেন খাজা। তাঁর ওই প্রতিবাদকে কুর্নিশ জানিয়েছেন নেটা নাগরিকরা।

গাজায় গত ৭০দিন ধরে লাগাতার গণহত্যা চালিয়ে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মদতপুষ্ঠ ইজরায়েলের খুনিবাহিনী। নির্বিচারে হত্যা করে চলেছে শিশু ও মহিলাদের। ইতিমধ্যেই ইজরায়েলি জল্লাদদের হাতে প্রাণ হারিয়েছেন প্রায় ১৯ হাজার নিরীহ ফিলিস্তিনি। ওই গণহত্যার প্রতিবাদ জানাতে ‘স্বাধীনতা একটি মানবাধিকার, প্রতিটি জীবনের মূল্য সমান’- এই স্লোগান সম্বলিত জুতো পরে পার্থ টেস্টের আগে অনুশীলন করেছেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা। এমনকি পার্থ টেস্টেও এই জুতা পরে খেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই অনুমতি দেয়নি আইসিসি। যদিও অজি ব্যাটার জানিয়েছিলেন, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ফিলিস্তিনিদের পাশে থাকার বার্তা দেবেন।

কীভাবে সেই বার্তা দেন উসমান খাজা, তা দেখতে তাকিয়েছিল গোটা বিশ্ব। এদিন দেখা গেল, বাঁ হাতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছেন অজি ওপেনার। মাঠে নামার আগে ‘ফক্স’ নিউজ চ্যানেলকে দেওয়া একান্ত সাক্ষা‍ৎকারে খাজা বলেছেন, ‘আমি ব্ল্যাক লাইভস ম্যাটারের প্রতি পূর্ণ সমর্থনের কথা বলছি। এর আগে অনেকেই জুতায় বার্তা লিখেছে। তারপরও কিন্তু আইসিসি এ বিষয়ে কিছু বলেনি। তারা আমার ব্যাপারে কঠোর হওয়ায় হতাশ হয়েছি। কিন্তু তারা সবার প্রতিই এত কঠোর হয় না। এটাই সম্ভবত সবচেয়ে হতাশার ব্যাপার। যারা কথা বলতে পারছে না, তাদের হয়ে বিশ্বকে ব্যাপারটি জানানোর বাইরে আর কোনও লক্ষ্য নেই আমার।’

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?