ম্যাক্সওয়েল-জাম্পাকে চিনতে পারলেন না ক্রিকেট ভক্ত ট্যাক্সিচালক

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁর গাড়িতেই সওয়ারি হয়েছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের দুই তারকা গ্লেন ম্যাক্সওয়েল এবং অ্যাডাম জাম্পা। ক্রিকেট ভক্ত ট্যাক্সিচালক নিমেষেই দু’জনের সঙ্গে জুড়ে দিলেন গল্প। অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ে নিজের বিশেষজ্ঞের মতামতও জানালেন। এক সময়ে কৌতুহল না চাপতে পেরে ম্যাক্সওয়েল জিজ্ঞেসও করে ফেলেন, ‘ট্যাক্সিচালক ম্যাক্সওয়েলকে চেনেন কিনা?’ জবাবে সরল স্বীকারোক্তির সঙ্গে চালক জানান, ‘না’। এর পরেই নিজের পরিচয় দেন অজি তারকা ক্রিকেটার। আর তাতেই বিব্রতকর অবস্থায় পড়ে যান ট্যাক্সিচালক।  নিজের অজ্ঞতার জন্য দুঃখপ্রকাশও করেন। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ওই কথোকথনের ভিডিও ক্লিপিংস।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সতীর্থ অ্যাডাম জাম্পাকে সঙ্গে নিয়ে একটি ক্যাবে সওয়ারি হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। পরনে কালো রঙের টি শার্ট। চোখে কালো রোদ চশমা। তাঁদের যে ক্যাব চালক চিনতে পারেননি, তা বুঝে যান ম্যাক্সওয়েল। তাই গাড়িতে উঠেই কৌতুহল চাপতে না পেরে চালককে জিজ্ঞেস করে বসেন, ‘বস, আপনি কী ক্রিকেট সম্পর্কে কিছু জানেন?’ প্রশ্ন শুনেই সবজান্তার মতো ক্যাব চালক বলতে শুরু করেন, ‘হ্যাঁ, আমি জানি। আমি নিয়মিত ক্রিকেট ম্যাচ দেখি।’ জবাব শুনে খানিকটা বিস্ময়ের সঙ্গে ক্যাব চালকের দিকে তাকান অ্যাডাম জাম্পা। পাশে বসা ম্যাক্সওয়েল ফের প্রশ্ন ছুড়ে দেন, ‘আপনি ক্রিকেট দেখেন?’

জবাবে খানিকটা হেসে ক্যাব চালক বলতে থাকেন, ‘হ্যাঁ, নিয়মিত দেখি। ক্রিকেট আমার পছন্দের খেলা।’ তার পরেই ম্যাক্সওয়েলদের ঠিকানা জানতে চান। জবাবে অজি তারকা ক্রিকেটার বলেন, ‘আমরা অস্ট্রেলিয়ার মেলবোর্নে থাকি।’ ওই কথা শুনে বিজ্ঞের মতো চালক বলেন, ‘অস্ট্রেলিয়া সত্যিই ভালো দল। যখন রিকি পন্টিং অধিনায়ক ছিলেন, তখন তো অসাধারণ দল ছিল। এখন অবশ্য ততটা দুর্দান্ত নয়। তবে ভালো দল।’ ডেভিড ওয়ার্নার কেমন খেলোয়াড় তা জানতে চান ম্যাক্সওয়েল। জবাবে ক্যাব চালক বলেন, ‘ভালো খেলোয়াড়।’ ম্যাক্সওয়েল কেমন খেলোয়াড় জানতে চাওয়া হলে চালক হেসে বলেন, ‘এখন ম্যাক্সওয়েলও ভালো খেলছেন। তিনিও একজন ভালো খেলোয়াড়।’ ওই কথা শুনে নিজের পরিচয় আর লুকোননি অজি তারকা ক্রিকেটার।

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী, শোকের ছায়া মালদহে

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন অবহেলায় বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

পুরীর দিকে ধেয়ে আসছে দুর্যোগ, জগন্নাথ দর্শনে বিধিনিষেধ জারি প্রশাসনের

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন