চার পা নিয়ে ভূমিষ্ঠ সন্তান

বিরল সন্তানের জন্ম দিয়েছেন আরতি কুশাওয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: এক বিরল ঘটনার সাক্ষী ভোপাল।

এখানকার একটি হাসপাতালে এক মহিলা প্রসব করেছেন একটি সন্তান, যার চারটি পা। ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। এমন বিরল সন্তানের জন্ম দিয়েছেন আরতি কুশাওয়া। ভর্তি ছিলেন কমলা রাজ হসপিটালের মহিলা ও শিশু বিভাগে। হাসপাতালের সুপার ডা. আরকেএস ধরকরা সংবাদসংস্থাকে বলেন, চার পা নিয়ে সন্তানের ভূমিষ্ঠ হওয়ার ঘটনা হাসপাতালে বিরল।

মহিলা কয়েকদিন আগে এই হাসপাতালে ভর্তি হন।করা হয়েছিল সোনোগ্রাফি। সোনোগ্রাফি রিপোর্টে দেখা যায় গর্ভস্থ সন্তানের চারটি পা। শিশুর ওজন প্রায় আড়াই কেজির মতো। শিশুটি হাসপাতালের প্যাড্রিয়াটিক বিভাগের চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। শিশুর শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার রিপোর্ট ইতিবাচক। কয়েকদিন বাদে শিশুটির অতিরিক্ত দুটি পা অপারেশন করে বাদ দেওয়া হবে।

জানা গিয়েছে, এই হাসপাতালেই মাস খানেক আগে এই ধরনের একটি ঘটনা ঘটে। এক মহিলা জন্ম দিয়েছিলেন একটি সন্তানের, যার দুটি মাথা, তিনটি হাত এবং দুটি পা। ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের রতলামে। শিশুটির ওজন ছিল তিন কিলোর। পরবর্তীকালে অপারেশন করে শিশুটির অতিরিক্ত অঙ্গ বাদ দেওয়া হয়। চিকিৎসকের মতে, এই ধরনের শিশু সন্তানের জন্ম বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ধরনের শিশু সন্তান জন্মায় অন্য দেশেও। পরে অপারেশন করে অতিরিক্ত অঙ্গ বাদ দেওয়া হয়, যাতে তারা স্বাভাবিকভাবে জীবন-যাপন করতে পারে। 

আরও পড়ুন ব্রিটিশ এয়ারওয়েজের খাবারে ভাঙা দাঁত, থ যাত্রী

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

সেনাবাহিনী সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে গ্রেফতার করিমপুরের তৃণমূল নেতা

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

স্বামীর দ্বিতীয় বিয়ের আসরে হাজির প্রথম স্ত্রী, প্রকাশ্যে যা বললেন নববধূকে..

চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার পাত, জখম ৭ যাত্রী, ভয়ঙ্কর ঘটনা বহরমপুর স্টেশনে

আদিনা মসজিদের বাইরে রুদ্রাভিষেক, অশান্তি এড়াতে সতর্ক প্রশাসন

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

নিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা