আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ওয়াশরুম ব্যবহারে বাধা, মাঝ আকাশেই বিমানের মধ্যে প্রস্রাব মহিলা যাত্রীর

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: যত কাণ্ড মাঝ আকাশে। এবার বিমান কর্মীরা ওয়াশরুম ব্যবহারে বাধা দেওয়ায় বিমানের মেঝেতেই প্রস্রাব করে দিলেন এক মহিলা যাত্রী। আর ওই দৃষ্টিকটু ও গা শিরশির করে ওঠা দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেছেন এক বিমান কর্মী। নিমিষেই ওই ভিডিয়ো ভাইরাল হয়ে গিযেছে। যদিও যে বিমান সংস্থায় ওই নজিরবিহীন ঘটনা ঘটেছে সেই সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

মার্কিন সংবাদমাধ্যম ‘ভিউ ফ্রম দ্য উইং’ জানিয়েছে, গত ২০ জুলাই আমেরিকা ভিত্তিক স্পিরিট এয়ারলাইন্সের এক বিমানে যাত্রী হিসেবে সওয়ার হয়েছিলেন আফ্রিকান-আমেরিকান এক মহিলা। কিন্তু একবার ওয়াশ রুমে যাওয়ার পরেই দ্বিতীয় বার ওয়াশ রুম ব্যবহার করতে চাইলে বাধা দেন বিমানবালারা। এক বিমান বালা খানিকটা ব্যঙ্গের সুরে বলেন, ‘আপনি বেশি করে জল খান। কেননা, আপনার প্রস্রাব থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছে।’

ঘন্টা দুয়েকের বেশি আসনে বসে থাকার পরে প্রস্রাবের বেগ সামলাতে পারেননি ওই মহিলা যাত্রী। তিনি ফের ওয়াশরুমের দিকে যান। কিন্তু ফের তাকে বাধা দেওয়া হয়। বাধ্য হয়েই ওয়াশ রুমের বাইরে মেঝেতে প্রস্রাব করে দেন ওই যাত্রী। সবচেয়ে বিস্ময়ের হল, এক বিমান বালা ওই মুহুর্তের ছবি মোবাউইল বন্দি করেন এবং পরে তা ভাইরাল করে দেন।

Published by:

Share Link:

More Releted News:

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার ক্ষতি ২৪ হাজার কোটি টাকা, দাবি মার্কিন থিঙ্কট্যাঙ্কের

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

মদ্যপান করে বিধানসভায়? মুখ্যমন্ত্রীর ‘কীর্তি’ নিয়ে ব্যাপক শোরগোল, দেখুন ভিডিও

শপিং মলে ঢুকে মহিলাদের অন্তর্বাস নিয়ে যা করলেন পুলিশ কর্মী.., গা ঘিন ঘিন করে উঠবে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ