‘স্বপ্নপূরণে এগিয়ে যাও’, বাংলাদেশি শিশুকে চিঠি চিনের প্রেসিডেন্টের

খোদ বিশ্বের অন্যতম পরাক্রমশালী দেশের প্রেসিডেন্টের চিঠি পেয়ে আপ্লুত শিশু আলিফা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চিনের মেডিকেল কলেজে পড়ার ইচ্ছাপ্রকাশ করে প্রেসিডেন্ট শি চিনফিংকে চিঠি দিয়েছিলেন বাংলাদেশের আলিফা চিন। আর তার সেই চিঠির জবাবে শিশু আলিফাকে তার স্বপ্নপূরণের লক্ষ্যে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিনের প্রেসিডেন্ট। খোদ বিশ্বের অন্যতম পরাক্রমশালী দেশের প্রেসিডেন্টের চিঠি পেয়ে আপ্লুত শিশু আলিফা।

আলিফা গর্ভে থাকার সময়ে জটিল রোগে ভুগছিলেল তাঁর মা। স্থানীয় হাসপাতালে আধুনিক প্রযুক্তি না থাকায় ওই রোগের চিকিৎসা সম্ভব হচ্ছিল না। কাকতালীয়ভাবে তখন চট্টগ্রাম বন্দরে অবস্থান করছিল চিনা লালফৌজের জাহাজ ‘দ্য পিস আর্ক’। ওই জাহাজে থাকা চিনা চিকি‍ৎসকরাই জটিল অস্ত্রোপচারের মাধ্যমে আলিফাকে জন্ম দেন। কৃতজ্ঞতা আলিফার বাবা তার সন্তানের নামের শেষ অংশে চিন জুড়ে দেন।

নিজের জন্মের গল্পের কথা উল্লেখ করে চিনা প্রেসিডেন্ট শি চিনফিংকে চিঠি পাঠিয়েছিল আলিফা। আর ওই চিঠির জবাবে শি চিনফিং লিখেছেন, ‘প্রাচীনকাল থেকেই চিনা ও বাংলাদেশিরা ঘনিষ্ঠ প্রতিবেশী এবং ভাল বন্ধু।  যাদের বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান হাজার বছরেরও বেশি পুরোনো। ৬০০ বছরেরও বেশি আগে মিং রাজবংশের একজন চিনা নাবিক ঝেং হে দু’বার বাংলাদেশে পা রেখেছিলেন। যা দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বের বীজ বপন করেছিল। ৬০০ বছরেরও বেশি সময় পরে চিনের নৌবাহিনীর একটি জাহাজে (দ্য পিস আর্ক) একজন চিনা নারী সামরিক চিকি‍ৎসক আলিফার মাকে সন্তান প্রসবের ক্ষেত্রে সাহায্য করে বন্ধুত্বের সম্পর্ককে আরও জোরদার করেছে।’ ছোট আলিফাকে তাঁর স্বপ্নপূরণের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য আগাম শুভেচ্ছাও জানিয়েছেন শি চিনফিং।

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

দীপাবলিতে ভাগ্যবদল! শুক্রের অবস্থান বদলে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

১৯ থেকে ২৫ অক্টোবর: কোন রাশির জাতকদের কেমন সময় কাটবে?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

২ সহকর্মীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রাখার দায়ে বরখাস্তের মুখে সেনাবাহিনীর মেজর

শান্তি রক্ষার শর্তে ককরোচ প্রধান অভিজিৎ দীপকে-র জামিন মঞ্জুর

রিসর্টের আগুনে হারিয়েছেন পরিবারের ৬ সদস্যকে, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল

সপ্তমীর সন্ধ্যায় ভিজবে শহরবাসী! দশমী পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা

কলকাতার থিম পুজোকে টেক্কা দিচ্ছে সুন্দরবনের রবীন সঙ্ঘের ‘দাও ফিরে সে অরণ্য’