১০০ টাকার জন্য বেঘোরে প্রাণ গেল তরুণের

যুবকের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে তাঁর পরিবার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বন্ধুর কাছে ১০০ টাকা পেত তরুণ। আর সেই টাকা চাওয়ায় বন্ধুর লাথিতে বেঘোরে মৃত্যু হল তাঁর। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বাংলাদেশের চট্টগ্রামের জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল সাদা পাড়া এলাকায়। যুবকের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে তাঁর পরিবার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম মঈনুদ্দিন (১৮)। পটিয়া থানা এলাকার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল সাদা পাড়া এলাকার বাসিন্দা তিনি। এলাকারই যুবক মারুফের কাছে ১০০ টাকা পেতেন তিনি। মঙ্গলবার সকালে মারুফের কাছে সেই টাকা চান ওই যুবক। কিন্তু টাকা চাইতে মারুফ রেগে যান। দুজনের মধ্যে কথা কাটাকাটি চলে। সেই সময় আচমকা মঈনুদ্দিনের অণ্ডকোষ লক্ষ্য করে লাথি মারেন মারুফ। সঙ্গে সঙ্গে প্রচণ্ড ব্যথা ও যন্ত্রণায় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মঈনুদ্দিন। স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

পটিয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওসি প্রিটন সরকার বলেন, ‘নিহত কিশোরের অণ্ডকোষ ফোলা ছিল। ধারনা করা হচ্ছে, অণ্ডকোষে লাথি মারা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন মঈনুদ্দিনের মা আয়েশা আকতার সুমি।

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি