দুপুরে মিড ডে মিলের পাতে চিকেন বিরিয়ানি, পুজোর মুখে পড়ুয়াদের ‘সারপ্রাইজ’ দিল হাওড়ার স্কুল

সোমবার (১২ অক্টোবর) হাওড়া জেলার কদমতলা এলাকায় অবস্থিত ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী হাই স্কুলের পড়ুয়ারা যেন একটু বেশি খুশি ছিল। পুজোর আনন্দে?

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ দ্বিতীয়া। হাতে আর মাত্র ক’টা দিন বাকি। ঢাকে বাদ্যি পড়ে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসবের। সুতরাং এখন পড়াশোনায় আর কি মন বসে! শুধু নির্দিষ্ট বয়সের মধ্যে আবদ্ধ থাকে না, বাচ্চা থেকে বুড়ো সকলেই মেতে ওঠেন এই উৎসবের আনন্দে। পুজোর পাঁচটা দিন সারা বছরের দুঃখ-কষ্ট ভুলে মজায় থাকেন সকলে। এই কটা দিন বন্ধ সমস্ত স্কুল-কলেজ। সরকারি-বেসরকারি অফিস। তাই সপ্তাহে সব স্কুলের কচিকাচারা খুশি মনেই স্কুল যাবে। কিন্তু সোমবার (১২ অক্টোবর) হাওড়া জেলার কদমতলা এলাকায় অবস্থিত ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী হাই স্কুলের পড়ুয়ারা যেন একটু বেশি খুশি ছিল। পুজোর আনন্দে?

কারণ আজ তাঁদের মিড ডে মিলের পাতে পড়েছে ধোঁয়া ওঠা গরম গরম চিকেন বিরিয়ানি। বলা বাহুল্য, এই খাবারটা এখন সব বয়সীদের পছন্দের। তাই আজ মিড ডে মিলে এই খাবারটা পেয়ে সকল পড়ুয়াদের মুখের হাসি ছিল দেখার মতো। কিন্তু হঠাৎ কেন বিরিয়ানি খাওয়ালো স্কুল? কীসের সারপ্রাইজ ছিল? অবাক লাগলেও সত্যি আজ ওই স্কুলে প্রায় আড়াইশো জন ছাত্রকে চিকেন বিরিয়ানি খাওয়ানো হয়েছে। আসলে গত ২৯ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই স্কুল পরিদর্শনে গিয়েছিলেন। পরদিন উপহার হিসাবে মাছ ও মিষ্টি পাঠিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর এই ভুমিকায় আপ্লুত স্কুল কর্তৃপক্ষ। সেই আনন্দেই তাঁরা পুজোর ছুটির মুখে ছাত্রদের চিকেন বিরিয়ানি খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।

যেমন কথা, তেমন কাজ। শিক্ষকরা নিজেরাই চাঁদা তুলে বিরিয়ানি খাওয়ানোর আয়োজন করেন।দুপুরে মিড ডে মিলের পাতে গরম গরম ধোঁয়া ওঠা চিকেন বিরিয়ানি পেয়ে দারুণ খুশি হয় ছাত্ররা। একেবারে চেটেপুটে বিরিয়ানি খায় তাঁরা। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক তন্ময় চক্রবর্তী জানিয়েছেন, ‘স্কুল হল আর একটা পরিবার। সেখানে ছাত্ররা পড়াশোনার পাশাপাশি আনন্দ করবে। ভাল থাকবে। আমাদের লক্ষ্য, স্কুলকে আনন্দমুখর করে তোলা। মুখ্যমন্ত্রীর উদ্যোগ বাড়তি অনুপ্রেরণা দিয়েছে।’ বর্তমানে যখন অনেক বাংলা মিডিয়াম স্কুল শিক্ষক-ছাত্র-ছাত্রীদের অভাবে ধুঁকছে, সেখানে ব্যাঁটরার এই স্কুল ব্যাতিক্রমী হয়ে উঠল। 

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

Jio-র সস্তা রিচার্জ, ১২৩ টাকায় মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রির মাঝেই অস্ত যাচ্ছে শুক্র! ১৪ অক্টোবর থেকে আর্থিক সঙ্কট শুরু ৪ রাশির জাতকদের

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

দেবী দুর্গার কাছে গয়না খুলে যেতে হয় গৃহবধূদের, ১৮০ বছরের রীতি ভুঁইয়াবাড়িতে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

‘লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কেউ সেটা বদলাতে পারবে না,’ বেজিং-কে জবাব নয়াদিল্লির

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

গাড়িভাড়ার টাকা দিতেই সন্দেহ, বর্ধমানে তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকার জাল নোট