বাংলাদেশে থামছে না মৃত্যুমিছিল, রবিতে নিহত আরও ৫

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কোটা আন্দোলনকে কেন্দ্র করে কার্যত মৃত্যু উপত্যকা হয়ে উঠেছে বাংলাদেশ। কার্ফু আর সেনা টহলদারিতেও রোখা যাচ্ছে না মৃত্যুমিছিল। রবিবার পুলিশ, র‍্যাব-সহ আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সঙ্গে কোটা আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে আরও পাঁচ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে চলতি আন্দোলনে গত চারদিনে ১২২ জন প্রাণ হারালেন। কার্ফু সত্বেও যেভাবে সংঘর্ষ চলছে এবং প্রাণহানির ঘটনা ঘটে চলেছে তা যথেষ্টই অশনিসঙ্কেত বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

এদিনই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কোটা পুনর্বহাল নিয়ে হাইকোর্টের দেওয়া রায়কে বাতিল করা হয়েছে। সেই সঙ্গে সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ নিয়োগেরও নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের পরেই কোটা আন্দোলনের অবসান ঘটবে বলে আশাবাদী ছিলেন অনেকেই। যদিও সেই গুঁড়ে বালি পড়েছে। আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন, যতদিন না তাদের সব দাবি-দাওয়া পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

গত শনিবারই কার্ফুর মধ্যে যাত্রাবাড়ী, শনির আখড়া, রায়েরবাগ-সহ রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছিল। ওই সংঘর্ষে দুই পুলিশ সদস্য-সহ ১০ জন প্রাণ হারিয়েছিলেন। রবিবারও বসুন্ধরা আবাসিক এলাকা, রামপুরা, যাত্রাবাড়ী, শনিরআখড়াতে পুলিশ-র‍্যাবের সঙ্গে আন্দোলনকারীদের দফায়-দফায় সংঘর্ষ বাঁধে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী যেমন গুলি চালিয়েছে, তেমনই বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর-বৃষ্টি করার পাশাপাশি বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগও করেছে। ঢাকা মেডিকেল কলেজের এক আধিকারিক জানিয়েছেন, রবিবার যে পাঁচ জনের প্রাণ ঝরেছে তার মধ্যে যেমন পথচারী রয়েছেন, তেমনই ফল ব্যবসায়ী ও ফুটপাতের হকারও রয়েছে। সবার শরীরেই গুলির চিহ্ন মিলেছে।

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল