এবার থেকে ভিক্ষা করলেই হতে পারে এক বছরের জেল ও ১ লাখ জরিমানা

সৌদি আরবের মানবসম্পদ এবং সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের তথ্য মতে, শুধুমাত্র ২০১৮ সালেই দেশটিতে ২৭১০ জন ভিখারিকে গ্রেফতার করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার থেকে সৌদি আরবে আর ভিক্ষা করা যাবে না। ভিক্ষাবৃত্তি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করল সৌদি আরব। সম্প্রতি সৌদি আরবে একটি আইন পাস করে বলা হয়েছে, এরপর থেকে দেশে কেউ ভিক্ষা করলে তাঁর এক বছর পর্যন্ত জেল এবং এক লাখ সৌদি রিয়াল (ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৯ লক্ষ ৬৭ হাজার ৭৫২ টাকা) জরিমানা হতে পারে।

কলকাতায় থিম পুজোর সৃষ্টিকর্তা আজ একাচারী

সম্প্রতি সৌদি আরবের মন্ত্রীপরিষদ একটি আইনের অনুমোদন পেশ করে বলেছে, ‘সৌদি আরবে এরপর থেকে যদি কেউ ভিক্ষা করে তাহলে তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে সরকার। এমনকি যদি কেউ ভিক্ষাবৃত্তিতে সাহায্য এবং এই পেশাকে সমর্থন করে তাহলেও তাঁর ছয় মাস পর্যন্ত জেল এবং সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা কিংবা দুইই হতে পারে। এমনকি বাদ দেওয়া হবে না বিদেশিদেরও। এই প্রসঙ্গে, সৌদির নতুন আইনে বলা হয়েছে, ‘বিদেশি নাগরিকদের কেউ ভিক্ষা করলে তাঁকে সাজা ভোগের পরই স্বদেশে ফেরত পাঠানো হবে এবং একবার তিনি যদি দেশে ফিরে যান তাহলে তাঁকে আর কখনওই ওয়ার্কিং ভিসা দেবে না সৌদি। তবে বিদেশি কোনও ভিক্ষুকের যদি কোনও সৌদি নারীর সঙ্গে বিবাহ হয় তাহলে তাঁর সন্তানকে স্বদেশে রাখার অনুমতি দিয়েছে সৌদি।

গর্ভাবস্থার কোনও লক্ষণ ছাড়াই বিয়ের তিনদিন আগে মা হলেন মহিলা!

উল্লেখ্য, সম্প্রতি দেখা গিয়েছে সৌদি আরবে ভিখারি কিংবা ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত মানুষের সংখ্যা উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে। সৌদি আরবের মানবসম্পদ এবং সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের তথ্য মতে, শুধুমাত্র ২০১৮ সালেই দেশটিতে ২৭১০ জন ভিখারিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ২১৪০ জন নারী এবং বাকি ৫৭০জন ছিলেন পুরুষ। এরপরেই এই দেশ ভিক্ষাবৃত্তি দমনে নড়েচড়ে বসেছে এবং তারই ফলাফল এই নতুন আইন।

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

কুকার-শিলনোড়া দিয়ে মারধর, সৌদি আরবে স্বামীর হাতে নৃশংস অত্যাচারের শিকার কেরলের তরুণী

পুজোয় সারাদিন ঘুরেও সুগন্ধির ঘ্রাণ দীর্ঘস্থায়ী করতে চান? মেনে চলুন ৮ পদ্ধতি

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের