ISL: মহা ডার্বিতে ফের হার লাল-হলুদের, টানা সাত ডার্বি হারার লজ্জা

৫৬ মিনিটে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন বুমোস। আট মিনিট বাদে গোল করেন মনবীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: মোহনবাগান সমর্থকদের জনপ্রিয় স্লোগান ‘যত বার ডার্বি, তত বারই হারবি’ সত্যি হয়ে থাকল। চিরশত্রু মোহনবাগানের কাছে হারের সেই ট্র্যাডিশন বজায় রাখল ইস্টবেঙ্গল। শনিবার রাতে যুবভারতী ক্রীড়াঙ্গনে সবুজ-মেরুণের কাছে ২-০ গোলে হারল লাল-হলুদ। মোহনবাগানের হয়ে গোল করেছেন হুগো বুমোস ও মনবীর সিং। এ নিয়ে টানা সাতটি ডার্বি হারার মতো লজ্জার স্বাদ পেতে হল ইস্টবেঙ্গলকে।  

এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে মহা ডার্বিতে বাজিমাত করতে ৪-৩-৩ ছকে দল নামিয়েছিলেন  এটিকে মোহনবাগান কোচ ফেরান্দো। ইস্টবেঙ্গল কোচ অবশ্য ৪-৪-২ ছককেই আঁকড়ে রেখেছিলেন। সন্ধে সাড়ে সাতটায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও প্রায় ২৫ মিনিট বাদে শুরু হয় সবুজ মেরুণ ও লাল হলুদের ম্যাচ। শুরুতে গোল পেতে ঝাঁপিয়ে পড়ে মোহনবাগান। ৪ মিনিটের মাথায় শুভাশিসের শট পোস্টের সামান্য দূর দিয়ে বেরিয়ে যায়। ১০ মিনিটের মাথায় বুমোসের পাস থেকে লিস্টনের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এর পরেই পাল্টা আক্রমণ শানায় লাল-হলুদ। ১৬ মিনিটের নাওরেমের ক্রস থেকে হাওকিপের শট দুর্দান্ত ভঙ্গিতে বাঁচিয়ে দেন মোহনবাগানের গোলকিপার বিশাল কায়েথ। ১৭ মিনিটের মাথায় একটি সুযোগ মিস করেন লিস্টন। ২১ মিনিটের মাথায় ক্লেটন সিলভাকে বক্সের মধ্যে ফেলে দেন মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটাল। তবে রেফারি শ্রীকৃষ্ণ কোনও আবেদনে কর্ণপাত করেননি। ৩২ মিনিটের মাথায় আবার দারুণ সুযোগ পেয়েছিল মোহনবাগান। প্রথমার্ধে গোলশূন্যভাবেই শেষ হয় ম্যাচ।

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিট থেকেই জয়ের জন্য ঝাঁপায় সবুজ মেরুণ। ৫৬ মিনিটের মাথায় লাল-হলুদের গোলরক্ষক কমলজিতের ভুলে এগিয়ে যায় মোহনবাগান। বক্সের বাইরে থেকে বুমোসের নেওয়া মাটি ঘেঁষা শট কমলজিতের হাতে লেগে জালে জড়িয়ে যায়। গোল খেয়ে হতোদ্যম হয়ে পড়েন ইস্টবেঙ্গল খেলোয়াড়রা। আট মিনিট বাদে বুমোসের নেওয়া শট ইস্টবেঙ্গলের এক ফুটবলারের পায়ে লেগে তা যায় ফাঁকায় দাঁড়ানো মনবীরের কাছে। তিনি গোল করতে ভুল করেননি। দুই গোল খাওয়ার পরে গোল শোধের জন্য ঝাঁপিয়েছিল লাল-হলুদের ছেলেরা। বেশ কয়েকবার আক্রমণ তুলে আনলেও কাজের কাজ করতে পারেননি নাওরেম মাহেশ, ক্লেন্টন সিলভারা। ৮৮ মিনিটের মাথায় দলকে ৩-০ গোলে এগিয়ে নিয়ে যাওয়ার সুবর্ণসুযোগ মিস করেন মনবীর।  অতিরিক্ত সময়ে পেট্রাত্রাসের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। 

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল