‘সরকারি শিক্ষাব্যবস্থায় মানোন্নয়নে গুরুত্ব দেওয়া হবে’, নয়া বার্তা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের কৃতী পড়ুয়াদের সম্মান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধনধান্য অডিটোরিয়াম থেকে পড়ুয়াদের আগামীদিনে এগিয়ে চলার বার্তা দিলেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, ‘জাতীয় শিক্ষানীতিতে আমরা যুক্ত হয়েছি। বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্তশাসন দেওয়া সরকারের লক্ষ্য। শিক্ষা মৌলিক অধিকার। সরকারি শিক্ষাব্যবস্থায় মানোন্নয়নে গুরুত্ব দেওয়া হবে।’

এদিন ধনধান্য অডিটোরিয়াম থেকে আগামী প্রজন্মকে উৎসাহিত করেছেন মুখ্যমন্ত্রী। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নতুন করে চালু করার কথাও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, সরকারি শিক্ষাব্যবস্থার ওপরে ৯০ শতাংশ জনগণ নির্ভর করে। এই ব্যবস্থা এবার অসম প্রতিযোগিতার মুখে পড়ছে। বেসরকারি শিক্ষাব্যবস্থা থেকে পিছিয়ে পড়ছে। সরকারি শিক্ষাক্ষেত্রে অন্যান্য রাজ্যে যেভাবে কাজ হচ্ছে, সেইভাবে এই রাজ্যের শিক্ষার দিকেও নজর দেওয়া হবে। শিক্ষাঙ্গনগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার উদ্দেশ্যে কাজ করা হচ্ছে। 

মুখ্যমন্ত্রী আরও বলেছেন, শিক্ষক-শিক্ষিকাদের পর্যাপ্ত অংশগ্রহণের মাধ্যমে যাতে শিক্ষা ব্যবস্থা চলে, তারজন্য উদ্যোগ গ্রহণ করা হবে। কারিগরি শিক্ষার ক্ষেত্রেও নজর দেবে সরকার। কথা কম বলে কাজ বেশি করাই এখন মূল লক্ষ্য। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর মার্গদর্শনে এই রাজ্যকে সঠিক জায়গায় নিয়ে যাওয়া হবে। আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের পরিবারের পাশে থাকুন পড়ুয়ারা। অর্থনৈতিক দায়িত্ব গ্রহণ করুক। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে মেধার অভাব নেই। আমেরিকা, ইউরোপের প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠানে নেতৃত্ব দিচ্ছেন বাংলার মেধাবীরা। এই সকল মেধা বাংলাতেই থাকুক। 

এদিন তাঁর কথায় উঠে এসেছে স্বামী বিবেকানন্দের প্রসঙ্গ। পুঁথিগত শিক্ষায় আবদ্ধ না থেকে, নিজের চরিত্র গঠন হবে, মনে শক্তি বাড়বে এমন শিক্ষা গ্রহণ করা উচিৎ। মানুষ যেন সাবলম্বী হতে পারে। মুখ্যমন্ত্রীর কথাতে উঠে এসেছে নারীশিক্ষার কথা। মহিলা কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোকে উৎসাহিত করা হবে। এপিজে আব্দুল কালাম, বিদ্যাসাগরের কথাও এদিন বলেছেন তিনি। শিক্ষা ছাড়া কখনও চেতনার মুক্তি হয় না বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

কালিয়াচকে ফের উদ্ধার কোটি টাকার মাদক, সন্ধান মিলেছে একাধিক আগ্নেয়াস্ত্রের

টিআরপি তলানিতে, বন্ধ হচ্ছে শোলাঙ্কি-গৌরবের ‘মিলন হবে কতদিনে’ ধারাবাহিক!

তোলাবাজি ,সম্পত্তি দখল সহ একাধিক অভিযোগে গ্রেফতার দাসপুরের প্রাক্তন বিধায়কের পুত্র

রজনী-কমলের ছবির নায়িকা হচ্ছেন না তৃষা, নেপথ্যে কি গুজব প্রেমিক বিজয়ের আপত্তি?

২১ মে থেকে ধর্মঘটে স্যামসাংয়ের ৪৫ হাজার কর্মী, কারণ কী?  

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে মরণঝাঁপ, ব্যাহত পরিষেবা

মর্মান্তিক! দুই হাতির লড়াইয়ের মাঝে পড়ে বেঘোরে প্রাণ হারালেন মহিলা পর্যটক

মানিকচকে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল ৩ নাবালিকা, তল্লাশি অভিযান শুরু

প্রাতিষ্ঠানিক দুর্নীতি থেকে নারীদের উপর অত্যাচার নিয়ে তদন্ত কমিটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত, অন্নপূর্ণা যোজনায় মিলল অনুমোদন

ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু, আত্মসমর্পণ করা নিয়ে কী বললেন?

‘সরকারি শিক্ষাব্যবস্থায় মানোন্নয়নে গুরুত্ব দেওয়া হবে’, নয়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু দুই পরিযায়ী শ্রমিকের, অথৈ জলে পরিবার

আয়নাবাজি! জেলে দিদির সাজা খাটছেন ছোট বোন, তদন্তের নির্দেশ আদালতের