Loading live market data...
Loading active stocks...
Connecting...

বুধবার অর্পিতার ফ্ল্যাটে ফের হানা ইডির

অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাটে ফের হানা দিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। বুধবার ইডির আধিকারিকরা অর্পিতার ফ্ল্যাটে যান।

Share:

নিজস্ব প্রতিনিধি: অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাটে ফের হানা দিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। বুধবার ইডির আধিকারিকরা অর্পিতার ফ্ল্যাটে যান। ইডির তদন্তকারীদের সঙ্গে এদিন ছিলেন কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীরাও।

এদিন বেলঘরিয়ায় রথতলা এলাকায় একটি অভিজাত আবাসনে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে হানা দেন ইডির গোয়েন্দারা। ইডির তদন্তকারীরা ফ্ল্যাটে পৌঁছলেও সেই ফ্ল্যাটের দরজা বন্ধ ছিল। সেই দরজা বন্ধ থাকার জেরে সেখানে ঢুকতে পারেননি তদন্তকারীরা। ওই আবাসনের অন্য বাসিন্দাদের সঙ্গে কথা বলেন ইডির আধিকারিকরা। আবাসনের দেখভালের দায়িত্বে  যারা রয়েছে তাঁদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। কিন্তু চাবি না মেলায় এক চাবি তৈরি করার মিস্ত্রিকে ডেকে আনা হয়। তাঁকে দিয়ে চাবি তৈরি করার পর ওই ফ্ল্যাট খোলা হবে বলে জানা যাচ্ছে। বেলঘরিয়ায় ফ্ল্যাটে হানা দেওয়ার পাশাপাশি এদিন ইচ্ছে এনটারটেইনমেন্টের অফিসেও হানা দেন তদন্তকারীরা। সূত্রের খবর, এদিন আরও বেশকিছু জায়গায় তল্লাশি অভিযান চালাতে পারেন তদন্তকারীরা।

উল্লেখ্য গত শুক্রবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে টালিগঞ্জের একটি অভিজাত আবাসনে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সেখানে অর্পিতা মুখোপাধযায়ের ফ্ল্যাটে হানা দিয়ে ২১ কোটি ৯০ লাখ টাকা বাজেয়াপ্ত করেন তদনন্তকারীরা। সেই সময় তল্লাশি চালিয়ে অর্পিতার ফ্ল্যাট থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেন গোয়েন্দারা। বাজেয়াপ্ত করা হয় একটি কালো ডায়েরি এবং একটি নোট বুক। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতাকে প্রথমে আটক, এবং পরে গ্রেফতার করেন গোয়েন্দারা। বর্তমানে ইডির হেফাজতে রয়েছেন তিনি। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে তথ্য জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ফের পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরার বাসভবনে ইডি হানা

সঙ্গী বারবার কষ্ট দিচ্ছে , তাও মায়া কাটাতে পারছেন না? জানুন মুক্তির উপায়

‘অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে’, বিয়ের প্রথম রাতে স্বামীর কথায় স্তম্ভিত মহিলা চিকিৎসক

মাছ ভাত খেয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে ব্রিগেডমুখী বিজেপি সমর্থকরা

উত্তপ্ত শহর ছেড়ে ঠান্ডার খোঁজে, ঘুরে আসুন হায়দরাবাদের  ৬ শীতল স্বর্গ

কলকাতা থেকে মাত্র ৪ ঘণ্টা দূরে, কম খরচে ঘুরে আসুন উইকএন্ড ডেস্টিনেশনে

রান্না করতে গিয়ে গরমে নাজেহাল অবস্থা? মেনে চলুন সঞ্জীব কাপুরের এই টিপসগুলি

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা