পুরসভার মাসিক অধিবেশনে কাউন্সিলরদের অনিয়মিত হাজিরায় ক্ষুব্ধ ফিরহাদ

মেয়রের পাশাপাশি কাউন্সিলরদের প্রশ্নের গুণমান নিয়ে এদিন ক্ষোভ প্রকাশ করেছেন চেয়ারপার্সন মালা রায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে কাউন্সিলরদের অনিয়মিত হাজিরা নিয়ে ক্ষোভ উগরে দিলেন মহানাগরিক ফিরহাদ হাকিম। বুধবার মাসিক অধিবেশনে কাউন্সিলরদের হাজিরা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘মাসে একবার মাত্র অধিবেশন হয়। এটাকে গুরুত্ব দিন। চেয়ারপার্সন ‘কোরাম’ না হওয়ায় অধিবেশনে আসতে পারছেন না। শুরু করা যাচ্ছে না। আপনাদের অনুরোধ, অধিবেশন শুরুর অন্তত ১৫ মিনিট আগে আসুন।’ 

কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে কাউন্সিলরদের একাংশকে নিয়মিত গরহাজির থাকতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, অনেকেই হেলেদুলে অধিবেশন শুরুর পরে সভাকক্ষে ঢোকেন। বেশ কয়েকবার নির্দিষ্ট সংখ্যক কাউন্সিলর হাজির না হওয়ায় কোরামের অভাবে সঠিক সময়ে সভাই শুরু করতে পারেননি চেয়ারপার্সন মালা রায়। সূত্রের খবর, কাউন্সিলদের এমন গয়ংগচ্ছ মনোভাব নিয়ে মেয়র ফিরহাদ হাকিমকে নালিশও জানিয়েছিলেন তিনি। এদিনও বেশ কয়েকজন কাউন্সিলর মাসিক অদিবেশনে দেরি করে আসায় ক্ষোভ চেপে রাখতে পারেননি কলকাতার মহানাগরিক। সতীর্থদের নিয়মানুবর্তিতা মেনে চলার পরামর্শ দেন তিনি। মেয়রের পাশাপাশি কাউন্সিলরদের প্রশ্নের গুণমান নিয়ে এদিন ক্ষোভ প্রকাশ করেছেন চেয়ারপার্সন মালা রায়।

অন্যদিকে, জঞ্জাল পৃথকীকরণে শহরের নাগরিকদের বালতি বিলির ক্ষেত্রে ঢিলেমি থেকে শুরু করে পুর আধিকারিকদের কাজের ক্ষেত্রে কাউন্সিলরদের একাংশের হস্তক্ষেপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মেয়র পারিষদ দেবব্রত গত ডিসেম্বর থেকে শহরে জঞ্জাল পৃথকীকরণের জন্য কলকাতা পুরসভার জঞ্জাল বিভাগের পক্ষ থেকে বাড়ি বাড়ি সবুজ এবং নীল বালতি বিলি শুরু হয়েছে। ৩৩ লক্ষ বালতি কেনা হলেও অনেক ওয়ার্ডে ওই বালতিগুলি বিলি শুরু হয়নি বলে  ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ, পরে অভিযুক্তের আত্মহত্যার চেষ্টা, চাঞ্চল্য শিলিগুড়িতে

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

ভাগ্যে শিকে ছিঁড়ল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?