স্যর, সেতু ভ্যানিস করেছে হাওয়া: উত্তর শুনে থ মন্ত্রী

উত্তর শুনে মন্ত্রী চেয়ার থেকে পড়ে যাচ্ছিলেন

Share:

নিজস্ব প্রতিনিধি, দিল্লি: বিহার থেকে একটা আস্ত সেতু গায়েব করে দিয়েছিল বুদ্ধিমান চোরের দল। এই ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য তৈরি হয়। প্রশ্ন উঠতে শুরু করে, কী করে একটা সেতু চুরি হয়ে গেল। সেই বিস্ময়ের ঘোর কাটতে না কাটতে আরও বিস্ময়কর সংবাদ এলো।

কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি তাঁর সচিবের কাছে এই ব্যাপারে জানতে চান। জবাবে ওই আমলা তাঁকে বলেন, চুরি হয়নি। ঝোড়ো হাওয়া সেতুকে ভ্যানিশ করে দিয়েছে। আমলার মুখে ওই উত্তর শুনে মন্ত্রী প্রায় চেয়ার থেকে পড়ে যাচ্ছিলেন।

মন্ত্রী নিজেই জানিয়েছেন তাঁর সচিবের হাস্যকর জবাব। একটি অনুষ্ঠানে নীতিন গড়করি বলেন, ‘আস্ত সেতু গায়েব হওয়ার খবর শুনে আমি রীতিমতো বিস্মিত হই। আমি আমার সচিবের কাছে জানতে চেয়েছিলাম, কী করে একটা সেতু গায়েব হল? জবাবে সচিব জানান, চোর নয় সেতু গায়েব করেছে হাওয়া।’

কী বলছেন মন্ত্রী?

’মেরে তো বাত সামাঝ নেহি আরাহি হ্যায় কি হাওয়া ক্যায়সে ব্রিজ গায়েব করেগা। কুছ না কুছ গলতি হোগি।’ (আমি তো বুঝতেই পারছি না হাওয়া কী করে একটা সেতু গায়েব করে দেয়)। সেই সঙ্গে মন্ত্রী বলেন, নিশ্চই সেতু তৈরির সময় কিছু না কিছু হয়ে থাকবে। গড়করি বলেন, ’ নিম্ন মানের জিনিসপত্র দিয়ে সেতু তৈরির সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এটা তদন্ত করে দেখা প্রয়োজন, সেতু গায়েব হওয়ার আসল কারণ কী। ১৭১০ কোটি টাকা দিয়ে তৈরি একটা আস্ত সেতু গায়েব হয়ে যাবে, সেটা মেনে নেওয়া যায় না। ’

‘ওঁরা আমার দিদিকে মেরে ফেলেছে’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক দাবি ভাইয়ের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর