মসজিদের ১০০ মিটারের মধ্যে মাইকে বাজবে না হনুমান চালিসা, ঘোষণা নাসিক পুলিশের

অপ্রীতিকর ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, নাসিক: মসজিদের একশো মিটারের মধ্যে মাইকে হনুমান চালিসা পাঠ করা যাবে না বলে জানিয়ে দিল নাসিক পুলিশ। পুলিশ কমিশনার দীপক পাণ্ডের বিবৃতি উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। কমিশনার বলেছেন, মাইকে হনুমান চালিসা পাঠ করতে গেলে নিতে হবে অনুমতি। আজান শুরু ও শেষ হওয়ায় ১৫ মিনিটের মধ্যে কোনও অবস্থাতেই হনুমান চালিসা পাঠ করা যাবে না। রাজ্যে অপ্রীতিকর ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দীপক পাণ্ডে জানিয়েছেন, ‘অবিলম্বে লাউডস্পিকার এবং ডিজে বাজানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কোনও অবস্থায় আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। কেউ পরিস্থিতি অশান্ত করে তোলার চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করা হবে। মহারাষ্ট্র সরকার থেকে আমাদের সাফ জানিয়ে দেওয়া হয়েছে, পরিস্থিতি কড়া হাতে মোকাবিলা করতে হবে।’

উল্লেখ করা যেতে পারে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) শীর্ষনেতা রাজ ঠাকরে জানিয়েছেন, লাউড স্পিকারে আজান দেওয়া বন্ধ না হলে এবার মাইকে হনুমান চালিসা পাঠ করা হবে। পুলিশের অনুমতি না নিয়ে মাইকে হনুমান চালিসা পাঠ করা অপরাধে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার মহেন্দ্র ভানুশালীকে পুলিশ গ্রেফতার করে। তারপর থেকেই রাজ্যের পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে।

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাতিল জানিয়েছেন, লাউডস্পিকার ব্যবহারের নীতি-নির্দেশিকা তৈরি করতে রাজ্য পুলিশের ডিজি এবং মুম্বই পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন মমতার দাবিতে সিলমোহর, রাজধানীর দাঙ্গা পূর্বপরিকল্পিত : দিল্লি হাইকোর্ট

সুস্থ পেটের চাবিকাঠি ত্রিফলা জুস! জানুন এর দুর্দান্ত ৬ উপকারিতা

পুষ্টিবিদদের পছন্দের শীর্ষে এই পাঁচ তেল! যা আপনার হার্ট ভাল রাখবে

জুতো পরতে গিয়েই বিপত্তি! নৌকা থেকে নদীতে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

গঙ্গা বক্ষে তেরঙ্গা উড়িয়ে ‘ভারত ভুক্তি দিবস’ পালন শান্তিপুরের মৎস্যজীবীদের

শাহরুখের মান্নাত থেকে উদ্ধার ৮ ফুটের দুই সাপ, হুলস্থুল কাণ্ড বাড়িতে

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?