RCB-র জয়ে আবেগময় মুহূর্ত, বিরাটের কপালে অনুষ্কার ভালবাসার চুম্বন, ছবি ভাইরাল

RCB-র জয়ের পরে মাঠে থেকেই বিরাটের জন্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনুষ্কা শর্মা। বিয়ের পর থেকেই বিরাটের প্রতিটা বড় ম্যাচে মাঠে থাকার চেষ্টা করেন অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। রবিবার (৩১ মে) আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হয়েছে ফাইনাল। ৫ উইকেটে গুজরাত টাইটান্সকে হারিয়ে IPL ২০২৬-এর ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। খুশিতে আত্মহারা RCB-র ভক্তরা। শিরোপা জয়ের পর থেকেই মাঠে চলছে উৎসবের আমেজ। তবে আরসিবি-র এই ঐতিহাসিক জয়ের অন্যতম কাণ্ডারি হলেন বিরাট কোহলি। প্রতিটা ম্যাচে তাঁর দুর্ধর্ষ পারফরম্যান্স মন জয় করেছে ভক্তদের। RCB-র জয়ের পরে মাঠে থেকেই বিরাটের জন্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনুষ্কা শর্মা।

বিয়ের পর থেকেই বিরাটের প্রতিটা বড় ম্যাচে মাঠে থাকার চেষ্টা করেন অভিনেত্রী। মাঠে থেকে স্বামীকে উৎসাহ দেন। বিরাটও যেন স্ত্রীকে সবসময় চোখে হারান। কোনও সময় অনুষ্কা উপস্থিত না থাকতে পারলেও ম্যাচের শেষে সবার আগে স্ত্রীকেই ভিডিও কল করেন। স্বামীর জয়ের প্রতিটা মুহূর্ত এনজয় করেন অনুষ্কা। গতকাল RCB-র জয়েও তিনি আনন্দ প্রকাশ করেছেন। মাঠের মধ্যেই বিরাটকে জড়িয়ে ধরেছেন। নাচানাচিও করেছেন। RCB-এর জয়ের সুবাদে এবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিরাটের সঙ্গে একটি রোমান্টিক ছবি শেয়ার করলেন অনুষ্কা শর্মা, যা প্রকাশ্যে আসা মাত্রই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।

 

 

View this post on Instagram

 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

ছবিতে অভিনেত্রী তাঁর স্বামী বিরাট কোহলির কপালে চুম্বন এঁকে দিয়েছেন। আরসিবি-র শিরোপা জয়ের আনন্দ তাঁদের দুজনের মুখেই স্পষ্টভাবে ফুটে উঠেছে। সঙ্গে আইপিএল ট্রফিটি নিজেদের মাঝে ধরে থাকতে দেখা গিয়েছে। তাঁদের ছবির ব্যাকগ্রাউন্ডটা লাল রঙে মোড়া ছিল। ছবিতে বিরাটকে হাসতে দেখা গিয়েছে। ছবির ক্যাপশনটিও ভক্তদের নজর কেড়েছে। যেখানে অভিনেত্রী কিছু না লিখে শুধুমাত্র বিজয়, হৃদয় এবং নমস্কার-তিনটির ইমোজি জুড়ে দিয়েছেন। স্বামীকে আরও ভালবাসা জানিয়েছেন। ছবিটি ভাইরাল হতেই একজন ব্যবহারকারী লিখেছেন, ‘সবচেয়ে দামি ট্রফিটা অনুষ্কার কাছে।’

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

তারেকের মন্ত্রিসভা ছাড়লেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

পিতৃস্নেহ, মেয়ের জুতোর ফিতে বেঁধে দিলেন গম্ভীর

ভারতে ২০২৬ ফিফা বিশ্বকাপের সম্প্রচারের অধিকার পেল জি এন্টারটেইনমেন্ট

আবাস যোজনায় কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল মেম্বারের বাড়ির সামনে বিক্ষোভ গ্রামবাসীদের

মহিলাদের সুস্থ থাকতে কোন খাবারগুলি জরুরি, আর কোনগুলি আজই বাদ দেবেন জানেন?

ঋতব্রত ও সন্দীপনকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস

স্ত্রীর অবৈধ সম্পর্কের জের, পুলিশের সামনে মারধর, তুমুল উত্তেজনা হাসনাবাদে

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

মাঠে বৈভবের সঙ্গে সাক্ষাৎ, ভবিষ্যতের জন্য ‘বেবি বস’-কে কোন গুরুমন্ত্র দিলেন বিরাট?

বিমানের জ্বালানি বিক্রি বন্ধ করে দিল রাশিয়া, বিশ্বজুড়ে ত্রাহি ত্রাহি রব

‘লক্ষ্মীর ভান্ডারের নামে টাকা লুট করেছে তৃণমূল নেতারা’, অভিযোগ মুখ্যমন্ত্রীর