৬৯৬ বুথে চলছে পুনর্নির্বাচন, প্রথম ২ ঘন্টায় ৮ শতাংশ ভোট

সোমবার সকাল থেকেই রাজ্যের ১৯টি জেলার ৬৯৬টি বুথে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ভোট শুরু হয়েছে। ৯টা পর্যন্ত ৮ শতাংশ ভোট পড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও ভোট(Panchayat Election)। সোমবার সকাল থেকেই রাজ্যের ১৯টি জেলার ৬৯৬টি বুথে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ভোট শুরু হয়েছে। সকাল ৭টা থেকে শুরু হয়েছে সেই ভোটগ্রহণের পালা। সকাল ৯টা পর্যন্ত ৮ শতাংশ ভোট পড়েছে বলে বেসরকারি সূত্রে জানা গিয়েছে। এদিন প্রতিটি বুথেই ৪জন করে কেন্দ্রীয় বাহিনীর(Central Para Military Force) জওয়ান মোতায়েন করা হয়েছে। তার বাইরেও আছে রাজ্য পুলিশের(West Bengal State Police) সশস্ত্র বাহিনী। নেই কোনও সিভিক ভলেন্টিয়ার। যে বুথগুলিতে এদিন পুনর্নির্বাচন(Repoll) হচ্ছে তার মধ্যে সব থেকে বেশি বুথ রয়েছে মুর্শিদাবাদে(Murshidabad), ১৭৫টি বুথ। তারপরেই থাকছে মালদা(Malda), ১০৯টি বুথ। নদিয়ায় ভোট হচ্ছে ৮৯টি বুথে। এর বাইরে কোচবিহারের ৫৩টি বুথে, উত্তর ২৪ পরগনার ৪৬টি বুথে, উত্তর দিনাজপুরের ৪২টি বুথে, দক্ষিণ ২৪ পরগনার ৩৬টি বুথে, পূর্ব মেদিনীপুরের ৩১টি বুথে, হুগলির ২৯টি বুথে, দক্ষিণ দিনাজপুরের ১৮টি বুথে, জলপাইগুড়ি এবং বীরভূমের ১৪টি করে বুথে, পশ্চিম মেদিনীপুরের ১০টি বুথে, হাওড়া এবং বাঁকুড়ার ৮টি করে বুথে, পশ্চিম বর্ধমানের ৬টি বুথে, পুরুলিয়ার ৪টি বুথে, পূর্ব বর্ধমানের ৩টি বুথে এবং আলিপুরদুয়ারের ১টি বুথে ভোটগ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন রাজ্যের ৫টি জেলা পরিষদ থেকে যেতে পারে বিরোধী শূণ্য

তবে এদিন সকাল থেকেই চোখে পড়েছে যে সব বুথে নতুন করে ভোটগ্রহণ করা হচ্ছে সেখানকার প্রায় ৭০ শতাংশ বাসিন্দাই জানেন না সেখানে ভোটগ্রহণ করা হচ্ছে। এমনকি বুথে নানা রাজনৈতিক দলের এজেন্টদেরও ঠিক মতন দেখা মিলছে না। বেশ কিছু বুথ এলাকায় তো এদিন সকালে পুলিশ গিয়ে মাইকিং করে ভোটের বিষয়টি এলাকাবাসী ও এজেন্টদের জানান। তাঁরা রীতিমত এজেন্টদের ডেকে নিয়ে গিয়ে বুথে বসিয়েছেন। আর এই কারণেই এদিন বুথে বুথে ভোটারদের উপস্থিতি বেশ কম চোখে পড়েছে। কমিশনের তরফে এখনও কিছু জানানো না হলেও বেসরকারি সূত্রে জানা গিয়েছে প্রথম ২ ঘন্টায় মাত্র ৮ শতাংশ ভোট পড়েছে। দেখার বিষয় বেলা গড়াবার সঙ্গে সঙ্গে এই ভোটপ্রদানের হার বাড়ে কিনা। রাজ্য সরকার পঞ্চায়েত নির্বাচন নিয়ে ছুটির যে বিজ্ঞপ্তি জারি করেছিল সেখানে বলা হয়েছিল, যে সব এলাকায় পুনর্নির্বাচন হবে সেখানকার বাসিন্দাদেরও এদিন ছুটি দিতে হবে। যদিও নানা জায়গায় দেখা যাচ্ছে, অনেকেই নিজের নিজের কর্মস্থলে ফিরে চলে এসেছেন। তাও ভোটের দিন ৮০ শতাংশের বেশি ভোট পড়লেও এদিন তা কিছুটা হল্কেও কম থাকবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন শুভেন্দুর জেলায় খাতা খুললেও জেলা পরিষদ অধরাই থাকবে বিজেপির

এদিন সকাল থেকে যেহেতু কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ভোট চলছে তাই কোথাও থেকে কোনও অপ্রীতিকর খবর আসেনি এখনও পর্যন্ত। এদিনের নিরাপত্তা বেষ্টনী দেখে অনেকেই মনে করছেন, এদিনের মতো কড়া নিরাপত্তার ব্যবস্থা যদি ৮ তারিখেও থাকত তাহলে যে মৃত্যুর মিছিল সেদিন চোখে পড়েছিল তা হতো না। মৃত্যুর নিরিখে এবারের ভোটে শাসক দলের কর্মী ও সমর্থক সব থেকে বেশি মারা গিয়েছেন। এদিনের মতো নিরাপত্তা বেষ্টনী যদি সেদিনও থাকত তাহলে ওই মৃত্যুর তাণ্ডবলীলা চলত না, সেটা শাসক দলের নেতা থেকে নীচুতলার কর্মীরাও মানছেন।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী