ফের রক্তক্ষরণ শেয়ারবাজারে, লক্ষ্মীবারেও লোকসানের মুখে বিনিয়োগকারীরা

একদিনে এক হাজার ৪৬ সূচক খোয়াল সেনসেক্স (Sensex)।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: লক্ষ্মীবারেও লক্ষ্মীলাভ হল না। উল্টে কয়েক লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা (Investor)। বৃহস্পতিবারও শেয়ারবাজারে (Stock Market) অব্যাহত রক্তক্ষরণ। একদিনে এক হাজার ৪৬ সূচক খোয়াল সেনসেক্স (Sensex)। আর ৩৩২ পয়েন্ট খুঁইয়ে নিফটি (Nifty) নেমেছে ১৫ হাজারের ৪০০-র নিচে। একদিনেই কয়েক লক্ষ কোটি টাকা হারিয়েছেন বিনিয়োগকারীরা। এ নিয়ে টানা পাঁচদিন পতনের সাক্ষী থাকল শেয়ারবাজার (Stock Market)। আর লাগাতার ধাক্কায় বিনিয়োগকারীদের মধ্যে হাহাকার পড়ে গিয়েছে।

টানা চারদিন বাদে এদিন সকালে ৩০০-র বেশি সূচক নিয়ে পথচলা শুরু করেছিল সেনসেক্স (Sensex)। ফলে আশার আলো দেখছিলেন বিনিয়োগকারীরা (Investor)। এক সময়ে আগের দিনের চেয়ে ৬০০ সূচক বেড়ে গিয়েছিল সেনসেক্স (Sensex)। কিন্তু তার পরে আচমকা ধস নামতে শুরু করে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই বিনিয়োগকারীদের পথে বসিয়ে হুড়মুড়িয়ে পড়তে থাকে বিভিন্ন সংস্থার শেয়ার দর। বাজার বিশেষজ্ঞদের মতে, বুধবার আর্থিক মন্দার সঙ্গে পাল্লা দিতে সুদের হার সর্বাধিক হারে বাড়িয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ (Federal Reserve)। আর যার ফলে চাঙা হয়ে উঠেছে আমেরিকার শেয়ারবাজার। বিদেশি বিনিয়োগকারীরা ভারতের বাজার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। সেই কারণেই এদিন শেয়ারবাজারে ধস নেমেছে।

এদিন বাজার বন্ধের সময়ে এক হাজার ৪৫ দশমিক ৬০ পয়েন্ট খুঁইয়ে ৫১ হাজার ৪৯৫ দশমিক ৭৯ সূচকে দাঁড়িয়েছে সেনসেক্স (Sensex)। একদিনে ১ দশমিক ৯৯ শতাংশ সূচক খুঁইয়েছে। আর ৩৩১ দশমিক ৪৪ সূচক খুঁইয়ে নিফটি (Nifty) দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৬০ দশমিক ৬০ পয়েন্টে। সবচেয়ে বেশি লোকসানের মুখে পড়েছে ধাতু ব্যবসার সঙ্গে জড়িত সংস্থাগুলি। পতনের দিনেও লাভের মুখ দেখেছে নেসলে (Nestle)। সংস্থার শেয়ার দর বেড়েছে ৭১ টাকা ৭০ পয়সা। আর সবচেয়ে লোকসানের মুখে পড়েছে টাটা স্টিল (Tata Steel)। সংস্থার শেয়ার মূল্য একদিনেই কমেছে ৫৭ টাকা ৮৫ পয়সা।

প্রথা ভেঙে ১৪ বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৩৪ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় বার্তা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

যশোর রোডে গাছের ডাল ভেঙে নিহত যুবকের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ রাজ্যের

সহজেই কমবে শরীরের বাড়তি চর্বি! বানিয়ে নিন ১০টি সুষম ও প্রোটিনসমৃদ্ধ নৈশভোজ

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

রাহু-চন্দ্রের ভয়ঙ্কর গ্রহণ যোগ, আগামী কয়েকদিন সাবধানে থাকুন ৩ রাশির জাতকরা

দিল্লি দাঙ্গায় আইবি আধিকারিক খুনে প্রাক্তন আপ নেতা তাহির হুসেনের যাবজ্জীবন

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই

এসআইআরে নাম বাদ গেলেই রেশন বন্ধ করা যাবে না, নির্দেশ হাইকোর্টের

ওভারহেড তারে সমস্যা ও প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি! হাওড়ায় লোকাল ট্রেনের পরিষেবায় বিঘ্ন