‘ডানা’-র প্রভাবে জলমগ্ন কলকাতার একাধিক রাস্তা

একটানা বর্ষণের জেরে জলমগ্ন শহর কলকাতার একাধিক রাস্তা। যান চলাচলের পরিমাণ আজ অনেকটাই কম। খুব প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোননি সাধারণ মানুষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল মধ্যরাত থেকে ঘূর্ণিঝড় ‘ডানা’-র(Cyclone Dana) প্রভাবে একটানা বৃষ্টি(Continues Rain) শুরু হয়েছে কলকাতা(Kolkata) সহ  দক্ষিণের একাধিক জেলায়। এদিন অর্থাৎ শুক্রবার সকাল থেকেও কলকাতায় দফায় দফায় চলছে বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি সহ দুই ২৪ পরগনায় টানা বৃষ্টির কারণে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। অন্যদিকে উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুরে টানা বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক কাঁচা বাড়ি। মুষলধারে বৃষ্টি হয়নি ঠিকই কিন্তু একটানা বর্ষণের জেরে জলমগ্ন শহর কলকাতার একাধিক রাস্তা(Several Street Waterlogged)। যান চলাচলের পরিমাণ আজ অনেকটাই কম। খুব প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোননি সাধারণ মানুষ।

শহর কলকাতায় বৃষ্টিপাতের জেরে রাস্তা জলমগ্ন হওয়ার ঘটনা নতুন নয়। এদিনও দেখা গেল‌ একই চিত্র। সকাল থেকে টানা বৃষ্টির কারণে জল জমেছে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বেশ কিছু জায়গায়। এছাড়া মহাত্মা গান্ধী রোড, পার্ক স্ট্রিট, থিয়েটার রোড, ক্যামাক স্ট্রিটের মতো গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে জল জমেছে। এছাড়া স্ট্র্যান্ড রোডের একাংশ জলমগ্ন হয়ে রয়েছে। পাশাপাশি জল জমেছে সায়েন্স সিটির কাছেও। বেলঘরিয়া রোড, বর্ধমান রোড সহ আলিপুরের কিছু কিছু রাস্তায় জল জমেছে। শহরের একাধিক রাস্তা জলমগ্ন হলেও লোক চলাচল কম হওয়ার কারণে খুব বেশি ভোগান্তিতে পড়তে হয়নি সাধারণ মানুষকে। শহর কলকাতায় ঘূর্ণিঝড়ের জেরে সেরকম কোনও বড় ক্ষয়ক্ষতি হয়নি। গতকাল রাতেই ওড়িশা উপকূলে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হয়েছে। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয় শুক্রবার সকালে। তারপর শক্তি হারিয়ে ‘ডানা’ সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বিকেলের মধ্যেই আরও শক্তিক্ষয় হবে। এরপর ঘূর্ণিঝড় পরিণত হবে গভীর নিম্নচাপে।

গতকালের তুলনায় আজ বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি। সেই কারণেই রাস্তাঘাটে জল জমেছে। কলকাতায় শুক্রবার সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে ৪২.৭ মিলিমিটার। তবে সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শহরে ৫৮.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই তিন ঘণ্টায় সল্টলেকে প্রায় ২৯ মিলিমিটার এবং দমদমে ৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া সকাল থেকে ডায়মন্ড হারবারে বৃষ্টির পরিমাণ ছিল ২১ মিলিমিটার এবং হলদিয়ায় ২৩ মিলিমিটার। পরবর্তীতে ঘূর্ণিঝড় ‘ডানা’ নিম্নচাপে পরিণত হলে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে।

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫