স্বামী রাজের হয়ে ভোটপ্রচারে স্ত্রী শুভশ্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নির্বাচনের শেষলগ্নে বারাকপুর বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক ময়দান ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। তৃণমূল, বিজেপি, বাম ও কংগ্রেস-সব শিবিরই হেভিওয়েট প্রার্থীদের নিয়ে প্রচারে ঝড় তুলছে। এই আবহেই এবার প্রচারের ময়দানে নামতে চলেছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

তিনি তাঁর স্বামী ও তৃণমূল কংগ্রেস প্রার্থী, বিদায়ী বিধায়ক রাজ চক্রবর্তী-এর সমর্থনে আগামীকাল বারাকপুরে রোড শো করবেন। জানা গিয়েছে, দুপুর ৩টে নাগাদ লালকুঠি থেকে শুরু হয়ে মাধব নিবাস পর্যন্ত এই প্রচার মিছিল অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রচারের শেষ পর্যায়ে এই রোড শো ঘিরে ইতিমধ্যেই এলাকায় ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। এর আগেও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ চক্রবর্তীর হয়ে সক্রিয়ভাবে প্রচারে অংশ নিয়ে নজর কেড়েছিলেন শুভশ্রী। সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি এবারও দেখা যেতে চলেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ রবিতে উত্তর কলকাতায় মোদির রোড-শো, মতুয়াদের মন পেতে সভা বনগাঁতেও

উল্লেখ্য, ২০২১ সালে এই কেন্দ্র থেকেই প্রথমবার জয়ী হন রাজ চক্রবর্তী। এবারও তৃণমূলের টিকিটে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিজের প্রচারে তিনি জানিয়েছেন, গত পাঁচ বছরে বারাকপুরের উন্নয়নই তাঁর মূল অগ্রাধিকার ছিল এবং সেই কাজের ভিত্তিতেই তিনি মানুষের সমর্থন প্রত্যাশা করছেন। প্রচারের শেষলগ্নে বিরোধী প্রার্থী কৌস্তভ বাগচী-কে নিয়ে কোনো বিতর্কে না গিয়ে উন্নয়নকেই মূল ইস্যু হিসেবে তুলে ধরছেন রাজ চক্রবর্তী। তাঁর দাবি, বহু কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং আগামী দিনে আরও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন হবে।এদিকে, তারকা দম্পতির এই প্রচার কর্মসূচিকে কেন্দ্র করে বারাকপুরে জনসমাগম বাড়বে বলেই মনে করা হচ্ছে। নির্বাচনের আগে এই ‘হাইভোল্টেজ’ রোেড শো ভোটের সমীকরণে কী প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

 

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6