গ্রাম পঞ্চায়েতগুলিকে কাজের সুবাদে বিশেষ পুরস্কার রাজ্যের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ইতিমধ্যে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেছে। সূত্র মারফত খবর অনুযায়ী পঞ্চায়েত নির্বাচন হতে পারে আগামী বছরের ফেব্রুয়ারি বা এপ্রিল মাসে। এরই মধ্যে পশ্চিমবঙ্গ সরকার গ্রাম পঞ্চায়েতগুলিকে বিশেষ আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে। প্রায় ২৪৩২টি গ্রাম পঞ্চায়েতকে ভালো কাজের ভিত্তিতে বিশেষ অনুদান দেওয়া হবে। এই অনুদানের জন্য রাজ্যের তরফ থেকে প্রায় ২৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

দফতর সূত্রে খবর, ইনস্টিটিউশানাল স্ট্রেংথেনিং অব গ্রাম পঞ্চায়েত প্রোগ্রাম ২- এর অধীনে রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে কাজের মূল্যায়নের ভিত্তিতে একটি রিপোর্ট তৈরি করা হয়। গত বছর অগাস্ট মাস নাগাদ মূল্যায়ণ শুরু হয়েছিল। এই পরীক্ষাতে বিভিন্ন প্রশ্নের পাশাপাশি তিনটি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিল দফতর। তার মধ্যে উল্লেখযোগ্য, পঞ্চায়েতগুলি তাদের যাবতীয় খরচের হিসেব অনলাইন পোর্টালে আপলোড করেছে কি না, পঞ্চায়েত থেকে বিভিন্ন কাজের জিও ট্যাগিং ঠিক মতে করা হয়েছে কি না।

মূল্যায়ণের সময় আধিকারিকরা গ্রাম পঞ্চায়েতগুলির (PANCHAYET) তিন বছরের আয়কর দাখিল সংক্রান্ত নথিও পরীক্ষা করেছেন। এই মূল্যায়ণের ওপর ভিত্তি করে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতকে নম্বর দেওয়া হয়। আধিকারিকরা জানিয়েছেন, রাজ্যের প্রায় ২৪৩২টি গ্রাম পঞ্চায়েত ভালো কাজ করেছে। তাই ওই পঞ্চায়েতগুলিকে বিশেষ অনুদান দেবে পশ্চিমবঙ্গ সরকার। অনুদানের জন্য রাজ্যের তরফ থেকে প্রায় ২৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জানা গিয়েছে, কাজের মূল্যায়ণ যাচাই করে পঞ্চায়েতকে সর্বাধিক ২৪ লক্ষ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে।

প্রসঙ্গত, রাজ্যের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলার গ্রাম পঞ্চায়েতগুলি এই মূল্যায়নে উত্তীর্ণ হয়েছে সবচেয়ে বেশি। স্বাভাবিকভাবে বরাদ্দের অঙ্কও সর্বাধিক এই জেলায়। পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্তে খুশি গ্রাম পঞ্চায়েতগুলি। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলি অনুদান পেল না তাদের মনখারাপের কোনও কারণ নেই। সামনের বছর ভালো কাজ করলেও পরবর্তীকালে অনুদান পাওয়া যাবে।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের