‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বিধানসভায় শুভেন্দু বলেন, সেবাশ্রয়ের নামে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। অভিষেককে কটাক্ষ করে তিনি ‘চিটিংবাজ ভাইপো’ বলেও উল্লেখ করেন। বিষ্ণুপুরের একাধিক থানায় সেবাশ্রয় সংক্রান্ত অভিযোগ দায়ের হয়েছে। তাঁর অভিযোগ, সরকারি হাসপাতালের আল্ট্রাসোনোগ্রাফি ও এক্স-রে মেশিন বাইরে নিয়ে যাওয়া হয়েছে। সরকারি চিকিৎসক এবং মেডিক্যাল কলেজের পড়ুয়াদের দিয়ে চিকিৎসা করানো হয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর কথায়, ‘এটি শুধুমাত্র অনিয়ম নয়, খুনের মামলা। দোষীদের কাউকে রেহাই দেওয়া হবে না।’ মুখ্যমন্ত্রী আরও জানান, দিলীপ মণ্ডলের একটি গুদাম থেকে চিকিৎসা সরঞ্জাম এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার হয়েছে। ঘটনার তদন্তে সিআইডি, এসটিএফ, পুলিশ এবং চিকিৎসা বিশেষজ্ঞদের নিয়ে বিশেষ দল গঠন করা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি, সেবাশ্রয়ে চিকিৎসার পর হাত বা পা হারানো কয়েকজন রোগীর ছবি এবং এক চিকিৎসকের লেখা অভিযোগপত্রও বিধানসভায় তুলে ধরেন।

আরও পড়ুনঃ ‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

উল্লেখ্য, তৃণমূলের উদ্যোগে ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়’ শিবিরের মাধ্যমে দীর্ঘদিন ধরে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়ে আসছে। তবে সম্প্রতি সেই শিবিরকে ঘিরে একাধিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। শুক্রবার বিধানসভায় বিষয়টি উত্থাপন করেন ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পণ্ডা। তাঁর অভিযোগ, সেবাশ্রয় শিবিরের নামে মাঠ দখল, ওষুধ মাটির নীচে পুঁতে রাখা এবং চিকিৎসার নামে গুরুতর অনিয়ম হয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতেই শনিবার বিধানসভায় সরকারিভাবে বিবৃতি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিযোগগুলির বিষয়ে এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার, নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ

দুপুরের খাবার জমে যাবে! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁ স্টাইল ফিশ কোরমা

‘ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিন’, পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে দাবি দক্ষিণী নায়িকা জ্যোতিকা জ্যোতির

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর

কলকাতায় আসতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, যুবভারতীতে সাম্বা ম্যাজিক?

আন্দোলনের নামে তাণ্ডব কলকাতায়, সাংবাদিক হেনস্তার প্রতিবাদে পথে নামছেন বিধায়করা