এই মুহূর্তে

প্রচারের মাঝেই বন্ধুর বাড়িতে ঢাক বাজালেন তৃণমূল প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর : প্রার্থী তালিকা প্রকাশের পর নিজের নিজের কেন্দ্রে প্রচার সারছেন প্রার্থীরা। শাসক থেকে বিরোধী কেউই কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। সকলেই নিজের নিজের মতো করে প্রচার চালাচ্ছেন তাঁরা। বৃহস্পতিবারও প্রচারে বেরিয়েছিলেন শান্তিপুরের তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। প্রচারের মধ্যেই বন্ধুর বাড়িতে হাজির হন বাসন্তী পুজোয়। সেখানে গিয়ে ঢাক বাজালেন তিনি। প্রচারের মাঝে আচমকাই হাজির হয়েছেন তিনি। 

শান্তিপুর বিধানসভার তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী এদিন হাজির হওয়ায় ঢাকা পাড়ায় এক ধর্মীয় আবহ তৈরি হয়েছিল। স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ সরকার দীর্ঘদিনের ইচ্ছাকে বাস্তবে রূপ দিয়ে এই বছর প্রথমবার তিনি নিজের বাড়িতে আয়োজন করেছেন বাসন্তী পুজোর। বাড়িতে আগে থেকেই রাধা-গোপীনাথজির নিত্য পূজিত বিগ্রহ থাকলেও, এই প্রথমবার দুর্গার বাসন্তী রূপে আরাধনা শুরু করলেন তিনি।
 অষ্টমীর পুজোয় ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নিয়ম মেনেই অষ্টমীর দিন কুমারী পূজার আয়োজন করা হয়েছে, যা পূজার অন্যতম আকর্ষণ। পাড়ার বাসিন্দারা সকলে মিলে এই আয়োজনকে সফল করে তুলতে এগিয়ে এসেছেন। ভক্তদের জন্য প্রসাদেরও সুব্যবস্থা করেছেন উদ্যোক্তা।
বিশ্বজিৎ সরকার জানান, বহুদিন ধরেই তার ইচ্ছা ছিল বাড়িতে বাসন্তী পুজো করার। এবার সেই স্বপ্ন পূরণ হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত। ব্যক্তিগত উদ্যোগে শুরু হলেও, পাড়া-প্রতিবেশীদের সহযোগিতায় পূজাটি এক সামষ্টিক উৎসবে পরিণত হয়েছে।
এই পূজাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও নজর পড়েছে। শান্তিপুরের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজ কিশোর গোস্বামী ভোট প্রচারের ব্যস্ততার মাঝেই উপস্থিত হন বিশ্বজিৎ সরকারের বাড়িতে। তিনি প্রতিমা দর্শন করেন এবং নিজ হাতে ঢাক বাজিয়ে উৎসবে অংশ নেন।
ব্রজ কিশোর গোস্বামী বলেন, “ভারতের মধ্যে আসাম রাজ্যে বাসন্তী পূজা সবচেয়ে জাঁকজমকভাবে পালিত হয়। তবে পশ্চিমবঙ্গেও এখন বহু জায়গায় এই পুজোর প্রচলন বাড়ছে। আমার অত্যন্ত প্রিয় ভাইয়ের বাড়িতে এই আয়োজন দেখে খুব ভালো লাগছে।”
আগামী বিজয়া দশমীর মাধ্যমে পুজোর সমাপ্তি ঘটবে। প্রথমবারের এই উদ্যোগ ইতিমধ্যেই স্থানীয়দের মধ্যে সাড়া ফেলেছে এবং ভবিষ্যতে আরও বৃহত্তর আকারে এই পূজা আয়োজনের সম্ভাবনা তৈরি করেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘বাংলাতেই শুধু বিচারবিভাগের হস্তক্ষেপ’, SIR নিয়ে সুর চড়ালেন শাহ

পনিরের বদলে বিষ খাচ্ছেন না তো? রইল খাঁটি পনির চেনার উপায়

৬ জনের পুরুষের সঙ্গে ছিল সম্পর্ক, ৬২ বছরে বিয়ে করতে চান এই অভিনেত্রী

শুক্র-শনিবারে কালবৈশাখীর সতর্কতা, রাজ্যের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

প্রতিশোধ নিল আফগান বাহিনী, পাকিস্তানে হামলায় মৃত ১৪ সেনা

পাকিস্তান-বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি, বিশ্বকাপ শেষ হতেই মুখ খুললেন জয় শাহ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ