পাকিস্তান-বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি, বিশ্বকাপ শেষ হতেই মুখ খুললেন জয় শাহ

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টানা দ্বিতীয়বার ট্রফি নিজেদের ঝুলিতে ভরে ইতিহাস গড়েছে ভারত। তবে এই বিশ্বকাপ শুরুর আগেই ঘটেছে নানা ঘটনা। ভারতকে চাপে ফেলতে বিশ্বকাপ বয়কটের ঘোষণা করে বাংলাদেশ। জানিয়ে দেয় নিরাপত্তার জন্য ভারতে খেলতে আসবে না বাংলাদেশি খেলোয়াড়রা। এই পদক্ষেপকে সমর্থন করেছিল পাকিস্তান। এমনকি ভারতের সঙ্গে প্রথমে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে না বলেও জানিয়েছিল পাকিস্তান। যদিও শেষ পর্যন্ত শেষ হাসি হাসে আইসিসি। পাকিস্তান ভারতের বিরুদ্ধে খেলতে রাজি হলেও বাংলাদেশকে বাদ দিয়ে সেই জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হয় । বিশ্বকাপ শেষ হওয়ার পরেই বাংলাদেশ ও পাকিস্তানের এই নাটক নিয়ে মুখ খুলকেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। দিলেন হুঁশিয়ারিও। 

বাংলাদেশ ও পাকিস্তানের নাটক নিয়ে  গোটা বিশ্বকাপ জুড়েই নীরব ছিলেন আইসিসি চেয়ারম্যান। যে সমস্ত ঘটনা ঘটেছে তা নিয়ে একটি বাক্যও ব্যায় করতে তাঁকে দেখা যায়নি। ভারতকে নিয়ে যে সমস্ত জটিলতা তৈরির চেষ্টা হয়েছিল তাতে পাত্তাই দেয়নি আইসিসি। উল্টে বিশ্বজয় করে শত্রুদের মুখে ঝামা ঘষে দিয়েছে ভারত। তার পরেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র তথা আইসিসি  চেয়ারম্যান  জয় শাহ বলেছেন, ‘এবারের আইসিসি বিশ্বকাপ খুব গুরুত্বপূর্ণ ছিল কারণ টুর্নামেন্ট শুরুর আগে প্রচুর কথা হয়েছে । কোনও দল খেলবে কি খেলবে না, বিশ্বকাপ হবে কীভাবে এসব নিয়ে । আইসিসি চেয়ারম্যান হিসাবে আমি এটা বলতে পারি যে, কোনও দেশই সংস্থার চেয়ে বড় নয় । কোনও একটা দেশকে নিয়ে সংস্থা তৈরি হয় না । সব দলকে নিয়ে একটা সংস্থা তৈরি হয় ।’

আরও পড়ুন: বুন্দেশলিগায় ৯ জন নিয়ে খেলেও বেয়ার লেভারকুসেনকে রুখে দিল বায়ার্ন মিউনিখ

জয় শাহ ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দুর্দান্ত সাফল্যের কথাও তুলে ধরেন, যা দর্শক সংখ্যার রেকর্ড ভেঙে দিয়েছে, যেখানে ৭.২ মিলিয়ন দর্শক একই সঙ্গে খেলা উপভোগ করেছেন বলে খবর। তিনি বিশ্বকাপের সাফল্যের কথা তুলে ধরে বলেছেন, “বিশ্বকাপটি সমস্ত দর্শক সংখ্যার রেকর্ড ভেঙে দিয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো, আমরা ৭.২ মিলিয়ন দর্শক রেকর্ড করেছি। সামগ্রিকভাবে দর্শক সংখ্যার দিক থেকে সমস্ত রেকর্ড ভেঙে গেছে। আপনি যদি দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে কঠিন জায়গায় দাঁড় করিয়েছিল, নেদারল্যান্ডস পাকিস্তানকে সমস্যায় ফেলেছে, জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছে এবং নেপাল ইংল্যান্ডকে চাপে ফেলেছে । আমি সমস্ত সহযোগী দলকে অভিনন্দন জানাই।”

সবশেষে জয় শাহ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয়  টিমকে গুরুত্বপূর্ণ বার্তা  দিয়ে বলেছেন, “সূর্য এবং গৌতম ভাইয়ের জন্য আমার একটি বার্তা আছে, উঁচু থেকে আরও উঁচুতে  উঠতে মাত্র কয়েক মাস সময় লাগে, যেখানে নিচ থেকে শীর্ষে উঠতে বছরের পর বছর সময় লাগে। কঠোর পরিশ্রম করতে থাকুন এবং পুরষ্কার জিততে থাকুন। যখন আমি ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সঙ্গে  ছিলাম, তখন আমি ২০২৮ সালের অলিম্পিক পর্যন্ত পরিকল্পনা করেছিলাম। এখন আমি আইসিসিতে আছি, এবং অন্যরা বিসিসিআইয়ের দায়িত্বে আছেন। তোমাদের সকলের ২০৩০, ২০৩১ এমনকি ২০৩৬ সালের জন্যও প্রস্তুতি নেওয়া উচিত।” 

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত ৩, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?