বনগাঁ দক্ষিণে তৃণমূলের তফসিলি প্রচার গাড়িতে হামলা! চলল গুলি, কাঠগড়ায় বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট আবহে উত্তাল রাজ্য-রাজনীতি। এমতাবস্থায় বনগাঁ দক্ষিণ বিধানসভায় তৃণমূলের তফসিলি সেলের নির্বাচনী প্রচারের গাড়িতে চলল হামলা। গুলিও চালানো হয় বলে অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় আহত হয়েছেন দুই তৃণমূলকর্মী।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, গোপালনগর থানার অর্ন্তগত চৌতি এলাকায় প্রচার করছিল তফসিলি সেলের একটি গাড়ি। অভিযোগ, সেই সময় গাড়ি লক্ষ্য করে হামলা চালায় বিজেপির প্রার্থী ও নেতাকর্মীরা। গাড়ির উপরে পিস্তল নিয়ে চড়াও হয়ে মারধর করা হয়েছে। আর তাতেই আহত হন দুই তৃণমূলকর্মী। বর্তমানে তাঁরা বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা বলেন, ‘গোপালনগর থানার চৈত্যি এলাকায়, বিজেপির কর্মীরা হামলা চালায়। সেই দলে ছিল বিজেপির প্রার্থী স্বপন মজুমদার। আমাদের দু’কর্মী আহত হয়েছেন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশে অভিযোগ জানিয়েছি, ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্য।’

যদিও, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। পদ্ম প্রার্থী স্বপন মজুমদার পাল্টা জানিয়েছে, তিনি রাতে কর্মীদের নিয়ে বাড়ি ফিরছিলেন, সেই সময় তাঁর গাড়িতে ঢিল মারা হয়। এমনকি তাঁদের কর্মীদের মারধর করে।
আমাদের কর্মীদের উপর মিথ্যে অপবাদ দেওয়ার চেষ্টা চলছে। তিনিও প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন।

একই দিনে ভোটের প্রচারে যাওয়ার সময় আক্রান্ত হন আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম। ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ে। অভিযোগ, আরাবুলের গাড়ির ওপর হামলা চালানো হয় বাঁশ, লাঠি দিয়ে। এর জেরে গাড়ির জানালার কাচ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। ঘটনায় অভিযোগের আঙুল ওঠে তৃণমূলের দিকে।

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির