চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অপরাজিত থাকার লক্ষ্য নিয়েই বেঙ্গালুরুর মুখোমুখি দিল্লি

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: চলতি আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছে দিল্লি ক্যাপিটালস। প্রতিযোগিতার একমাত্র দল যারা কোনও ম্যাচ হারেনি। অপরাজিত থাকার তকমা ধরে রাখার লক্ষ্য নিয়েই আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্সের মুখোমুখি হচ্ছেন অক্ষর পটেলরা। আজকের ম্যাচেও ধুন্ধুমার লড়াই হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

চলতি আইপিএলে এখনও পর্যন্ত দিল্লি ক্যাটিটালস (DC) তিনটে ম্যাচ খেলে তিনটেতেই জিতেছে। ফলে তারা পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে, রয়্যাল চচ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও (RCB) দারুণ ছন্দে রয়েছে। লিগ টেবিলে তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলিরা। বেঙ্গালুরু (RCB) এর আগে কলকাতা, চেন্নাই আর মুম্বইয়ের মতো জায়গায় দারুণ খেলেছে। তবে ঘরের মাঠে অর্থাৎ চিন্নাস্বামী স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের কাছে হেরে গিয়েছে। তাই এবার তারা ঘরের মাঠে জিততে মরিয়া।

হেড-টু-হেড পরিসংখ্যান

দুই দল এখনও পর্যন্ত ৩১ বার মুখোমুখি হয়েছে।

  • RCB জিতেছে: ১৯ বার
  • DC জিতেছে: ১১ বার
  • No Result: ১ বার

মুখোমুখি সাক্ষাতে আরসিবি (RCB) এখনও এগিয়ে আছে। তবে এই মরশুমে ফর্মে থাকা দিল্লি ক্যাপিটালস (DC) হিসাব পাল্টে দিতে পারে।

তারকা খেলোয়াড়দের ভূমিকা

আরসিবির (RCB) অধিনায়ক রজত পাতিদার এখন দারুণ ফর্মে আছেন। বিশেষ করে স্পিন বোলিংয়ের বিরুদ্ধে তিনি খুব ভাল খেলেন। তাই DC-র জন্য তাদের স্পিনার অক্ষর পটেলের ওপর বড় দায়িত্ব। কিন্তু অক্ষর এবার শুরুতে তেমন ভাল করতে পারেননি। তিন ম্যাচে মাত্র ৮ ওভার বল করে একটাও উইকেট পাননি। তবে তিনি যদি ফর্মে ফেরেন, তাহলে RCB-র জন্য বিপদ হতে পারে।

অন্যদিকে, DC-র জন্য ফাফ ডু প্লেসিস-এর ফিটনেস বড় বিষয়। CSK-এর বিরুদ্ধে তিনি খেলতে পারেননি। যদি তিনি ফিট থাকেন এবং কে এল রাহুল-এর সঙ্গে ওপেন করেন, তাহলে RCB-র বোলারদের শুরু থেকেই সতর্ক থাকতে হবে।

পিচ কেমন হবে?

এম চিন্নাস্বামী স্টেডিয়াম তার T20 ম্যাচের জন্য বিখ্যাত। এখানকার পিচে অনেক রান হয়। বল ভাল বাউন্স করে এবং দ্রুত আসে, তাই প্রথম কয়েক ওভারে ফাস্ট বোলাররা সুবিধা পেতে পারেন। তবে রাতের ম্যাচে শিশির পড়লে বল পিচ্ছিল হয়ে যায়। এতে বোলারদের বল ধরতে এবং সঠিক লাইনে বল করতে কষ্ট হয়। তাই টস জিতে কোন দল কী সিদ্ধান্ত নেয়, সেটাও গুরুত্বপূর্ণ হবে।

RCB ও DC-র সম্ভাব্য দল

বেঙ্গালুরু: বিরাট কোহলি, ফিল সল্ট, দেবদত্ত পাডিক্কল, রজত পাতিদার, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), টিম ডেভিড, ক্রুণাল পান্ড্য, ভুবনেশ্বর কুমার, জোশ হেজেলউড ও যশ দয়াল।

ইমপ্যাক্ট সাব: রাসিখ সালাম

দিল্লি: ফাফ ডু প্লেসিস, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, অভিষেক পোড়েল, কেএল রাহুল (উইকেটরক্ষক), ত্রিস্তান স্টাবস, অক্ষর পটেল (অধিনায়ক), বিপরাজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মুকেশ কুমার ও  মোহিত শর্মা

ইমপ্যাক্ট প্লেয়ার: আশুতোষ শর্মা

দুই দলেই শক্তিশালী ব্যাটসম্যান এবং বোলার আছে। বিরাট কোহলি আর কেএল রাহুল-এর মতো তারকারা যদি বড় রান করেন, তাহলে ম্যাচ আরও জমে উঠবে।

আবহাওয়া

ম্যাচের সময় আবহাওয়া আংশিক থেকে পুরোপুরি মেঘলা থাকতে পারে। তাপমাত্রা থাকবে ২৫°C থেকে ৩১°C। সন্ধ্যায় বজ্রপাতের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে, বিশেষ করে 8 PM থেকে 9 PM -এর মধ্যে। তাই ম্যাচে বৃষ্টির বাধা আসতে পারে।

এই ম্যাচে RCB ঘরের মাঠে খেলছে, তাই তাদের অ্যাডভান্টেজ থাকবে। তবে DC ও ছেড়ে দিতে চাইবে না। রজত পাতিদার বনাম অক্ষর পটেলের হাড্ডাহাড্ডি লড়াইটা দেখার মতো হবে।

 

Published by:

Share Link:

More Releted News:

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

ক্রিকেট ম্যাচ চলাকালীন ট্রাক্টর চালিয়ে মাঠে ঢুকলেন এক ব্যক্তি, তারপর যা হল…

খেলা ছেড়ে রোহিতের হাতে মুম্বইয়ের অধিনায়কত্ব তুলে দিক হার্দিক, জোরাল হচ্ছে দাবি

আইপিএলে শতাধিক টিকিট নিয়ে কালোবাজারি , গ্রেফতার ক্যান্টিন কর্মী

পিএসএল ম্যাচের মাঝেই ডাগআউটে নামাজ পড়ছেন মহম্মদ হারিস, ভাইরাল ভিডিও

টানা ব্যর্থতায় চাপে কেকেআর! গুজরাত ম্যাচে চার বড় বদলের ইঙ্গিত, কাদের নিয়ে নামবেন রাহানে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ