একদিন এগিয়ে এল কাতার বিশ্বকাপ, শুরু ২০ নভেম্বর

পুরনো ক্রীড়াসূচি অনুযায়ী, ২১ নভেম্বর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল সেনেগাল আর নেদারল্যান্ডসের।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব ঘোষণামতোই একদিন এগিয়ে আনা হল কাতার বিশ্বকাপ (FIFA World Cup 2022)। ফলে আগামী ২১ নভেম্বরের পরিবর্তে ২০ নভেম্বর পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের। বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থা ফিফার  (FIFA) পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। বিশ্ব ফুটবলের সর্ববৃহ‍ৎ আসর একদিন এগিয়ে আনার পাশাপাশি ক্রীড়াসূচিতেও সামান্য পরিবর্তন ঘটানো হয়েছে।

পুরনো ক্রীড়াসূচি অনুযায়ী, ২১ নভেম্বর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল সেনেগাল (Senegal) আর নেদারল্যান্ডসের (Netherlands)। নতুন ঘোষিত ক্রীড়াসূচি অনুযায়ী, ২০ নভেম্বর প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক কাতার (Qatar) ও ইকুয়েডর (Ecuador)। ২১ নভেম্বর মুখোমুখি হবে ‘এ’ গ্রুপে থাকা সেনেগাল (Senegal) ও নেদারল্যান্ডস (Netherlands) । ওই দিনই ‘বি’ গ্রুপের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ইরান। আর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র ওয়েলস।

২০০৬ সাল থেকে বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে অর্থা‍ৎ প্রথম দিনের ম্যাচে মাঠে নামত স্বাগতিক দেশ কিংবা আগের বারের চ্যাম্পিয়ানরা। কিন্তু কাতার বিশ্বকাপে সেই নিয়ম বদলাতে চেয়েছিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। তবে শেষ পর্যন্ত সেই পুরনো ঐতিহ্যতেই ফিরল ফিফা। ক্রীড়াসূচিতে সামান্য পরিবর্তনের কারণে বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার দিন একদিন বাড়ল। আগের সূচি অনুসারে বিশ্বকাপ শেষ হওয়ার কথা ২৮ দিনে, তা বেড়ে দাঁড়াচ্ছে ২৯ দিন।  

রিলস স্ক্রোল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ