কলকাতা লিগের সুপার সিক্সে বড় জয় ডায়মন্ড হারবার ও ইস্টবেঙ্গলের

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা ফুটবল লিগে দারুন ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবার এফসি। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেল দুই দলই। ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারিয়েছে ইস্টবেঙ্গল। অন্যদিকে, সুরুচি সংঘকে ৪-০ গোলে হারিয়েছে ডায়মন্ড হারবার। এই জয়ের ফলে লিগের পয়েন্ট তালিকায় শীর্ষেই রইল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব।

এদিন শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকে ইস্টবেঙ্গল ও ইউনাইটেড কলকাতার খেলোয়াড়রা। আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠেছিল ম্যাচ। ২৯ মিনিটের মাথায় গোল করে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ এসেছিল ইউনাইটেড কলকাতার কাছে। সমীর বায়েনের শট বাঁচিয়ে দলের নিশ্চিত পতন রোধ করেন লাল-হলুদ গোলরক্ষক। ৩৬ মিনিটের মাথায় ডেভিডের দেওয়া পাস থেকে গোল করার সুযোগ এসেছিল লাল-হলুদের তারকা ফুটবলার পিভি বিষ্ণুর কাছে। যদিও গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি তিনি। ৩৯ মিনিটে সুযোগ হারান আমন সিকে। বিরতির ঠিক আগে আমনের ভাসানো বল থেকে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন নসিব রহমান।১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় লাল-হলুদ ব্রিগেড।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে ব্যবধান বাড়ানোর জন্য ঝাঁপায় বিনো জর্জের শিষ্যরা। ৪৮ মিনিটের মাথায় ফ্রি কিক থেকে দুরন্ত গোল করে ব্যবধান ২-০ করেন পিভি বিষ্ণু। তার পর থেকে ইস্টবেঙ্গলের একের পর এক আক্রমণে দিশাহারা দেখাচ্ছিল ইউনাইটেড কলকাতার রক্ষণকে। ৬৮ মিনিটে দলের তৃতীয় গোল করেন গুইতে। ৩-০ গোলে জিতে মাঠ ছাড়ে লাল-হলুদ ব্রিগেড। এদিন জয়ের সুবাদে ১২ ম্যাচে ২৬ পয়েন্ট পেয়ে তৃতীয়স্থানে রইল ইস্টবেঙ্গল।

অন্য ম্যাচে সুরুচি সংঘের বিরুদ্ধে শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকে ডায়মন্ড হারবার এফসি। ১৬ মিনিটের দলকে এগিয়ে দেন শৈবোরলাং খার্পন। ৩৭ ও ৪০ মিনিটের মাথায় জোড়া গোল করেন আকিব নবাব। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় অভিষেকের ক্লাব। দ্বিতীয়ার্ধের শুরু থেকে দাপটের সঙ্গেই খেলতে থাকেন খার্পন-আকিবরা। ৭০ মিনিটের মাথায় ডায়মন্ড হারবারের চতুর্থ গোল করেন অমরনাথ বাসক। এদিন জয়ের ফলে ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল ডায়মন্ড হারবার এফসি।

টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি, আরামবাগে যেতে পারেন মুখ্যমন্ত্রী

বনগাঁ লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচলে সমস্যা, ভোগান্তিতে বাড়িমুখো যাত্রীরা

দুর্নীতি ও নারী নির্যাতন রুখতে আরও কড়া শুভেন্দুর সরকার, তৈরি হবে ১৪৫ টি নতুন পদ

দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, ম্যাচের নায়ক প্রভসুখন গিল

মেলানিয়াকে ছেড়ে ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পের প্রেমে মজেছেন ট্রাম্প

বর্ষায় বাড়ছে ফিতাকৃমির বিপদ! সংক্রমণের হাত থেকে বাঁচবেন কীভাবে?

সারাক্ষণ কাঁদছে খুদে? আপনার শিশু জুনোটিক ডিজিজে আক্রান্ত নয় তো?

মোদি সরকারের সঙ্গে সঙ্ঘাতে খাড়গেরা, ‘বন্দেমাতরম’-এর দুই স্তবকই গাইবে কংগ্রেস

বিশ্বকাপে পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে শেষ আটে ভারতীয় হকি দল

দিল্লির সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে মৃত্যু ৩ জনের

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল? খুলল পোর্টাল, জানুন ফের আবেদনের নিয়ম

রাশিয়ায় ড্রোন হামলায় গুরুতর জখম ভারতীয় পড়ুয়া, সাহায্যের আশ্বাস দূতাবাসের

নামী দোকানের বিরিয়ানি খেয়ে অসুস্থ ৩০, তাহেরপুরে হইচই কাণ্ড