গার্ডনারের ঘূর্ণিতে নাকানিচোবানি ইংল্যান্ডের, জিতল অস্ট্রেলিয়া

৬৬ রানে আট উইকেট নিয়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ গুঁড়িয়ে দিয়েছেন অ্যাশলি গার্ডনার। গার্্যডনাসর

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: টেমি বিউমেন্টের দ্বিশতরান জলে গেল। পঞ্চম দিনে অজি বোলার অ্যাশলি গার্ডনারের ঘূর্ণিতে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। আর ফলস্বরূপ পুরুষদের পরে মহিলাদের অ্যাশেজ সিরিজের একমাত্র টেস্টেও জয় পেল অস্ট্রেলিয়া। ৮৯ রানে জিতলেন অ্যালিসা হিলিরা।

অ্যাশেজ সিরিজের একমাত্র টেস্ট জিততে পঞ্চম দিনে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১৫২ রান। চতুর্থ দিনেই ইংল্যান্ডের প্রথম সারির পাঁচ ব্যাটার সাজঘরে ফিরে যাওয়ায় খানিকটা হলেও এগিয়ে ছিল অজিরা। তাই শুরু থেকেই ইংল্যান্ডের ব্যাটিং মুড়ে দিতে নির্ভরযোগ্য আশলি গার্ডনারের ওপরেই ভরসা রেখেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। নিরাশ করেননি চতুর্থ দিনে ইংল্যান্ডের তিন ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে দেওয়া গার্ডনার। শুরুতেই কেট ক্রসকে আউট করেন। তার পরে সাজঘরে ফেরান অ্যামি জোনসকে। ওয়েটের সঙ্গে জুটি বেঁধে খানিকটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালিয়েছিলেন সোফি ইকলেস্টোন। কিন্তু সেই প্রতিরোধ বেশিক্ষণ টেঁকেনি। ইকলেস্টোনকে লেগ বিফোর উইকেট করেন রেন গার্ডনার। ওয়েটকে ৫৪ রানের মাথায় ফিরিয়ে ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে দেন। পঞ্চম দিনে মাত্র ২১ ওভার খেলা হয়েছে।

ট্রেন্টব্রিজ টেস্টের প্রথম ইনিংসে বল হাতে ইংল্যান্ডের চার ব্যাটারকে তুলে নিয়েছিলেন গার্ডনার। আর দ্বিতীয় ইনিংসে নেন আট উইকেট। অর্থা‍ৎ দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট নিয়েছেন। মেয়েদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সেরা বোলিংয়ের মালিক অজি বোলার  (২০-৬-৬৬-৮)। সেরা বোলিংয়ের রেকর্ড এখনও ভারতীয় স্পিনার নীতু ডেভিডের দখলে। ১৯৯৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫৩ রানে ৮ উইকেট নিয়েছিলেন তিনি।

ডায়াবেটিসে কুমড়ো খাওয়া কি ক্ষতিকর? অজান্তেই ভুল করছেন না তো!

শনির উল্টো চাল! ১১ ডিসেম্বর পর্যন্ত খুব সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

মঙ্গল গোচর ২০২৬: কারা লাভবান হবেন, সর্বনাশ ঘটবে কাদের?

শনির সুদৃষ্টি, বিদেশ ভ্রমণের সুযোগ আসবে, রাগ নিয়ন্ত্রণে রাখুন, ব্যবসায় বিনিয়োগ লাভজনক হবে

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে