পারলেন না শুভমন, অল্পের জন্য রক্ষা পেল ৫৪ বছর আগে করা গাভাসকরের রেকর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, ওভাল: অক্ষত রয়ে গেল সুনীল গাভাসকরের ৫৪ বছর আগের করা রেকর্ড। শনিবার (২ অগস্ট) ওই রেকর্ড ভাঙার সুবর্ণ সুযোগ ছিল ভারতীয় অধিনায়ক শুভমন গিলের কাছে। কিন্তু ব্যাট হাতে ফের ব্যর্থ হলেন। মাত্র ১১ রান করে গাস অ্যাটকিনসনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন।। আদৌ গাভাসকরের  ওই রেকর্ড কখনও ভাঙার সুযোগ পাবেন কিনা, তা সময়ই বলবে।

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে একের পর এক মাইলফলক গড়ছেন ভারত অধিনায়ক শুভমন গিল। ভেঙে দিচ্ছেন পূর্বসূরিদের একের পর এক রেকর্ড। বৃহস্পতিবার (৩১ জুলাই) থেকে ওভালে শুরু হওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তথা পঞ্চম টেস্ট ম্যাচের প্রথম দিনেই মধ্যাহ্ন ভোজের বিরতির আগে কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকরের দখলে থাকা ৪৬ বছরের রেকর্ড ভেঙে দিয়েছিলেন শুভমন গিল। এক টেস্ট সিরিজে অধিনায়ক হিসাবে সর্বাধিক রানের রেকর্ড নিজের নামে করে নিলেন গিল।১৯৭৮-৭৯ মরসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ৬ টেস্টের ৯ ইনিংসে ৭৩২ রান করেছিলেন ত‍ৎকালীন ভারতীয় দলের অধিনায়ক সুনীল গাভাসকর। চার টেস্টে ৭২২ রান নিয়ে ওভালে নেমেছিলেন গিল। গাভাসকরকে টপকে যেতে দরকার ছিল মাত্র ১১ রানের। মাথা ঠাণ্ডা করেই ২২তম ওভারে জেমি ওভারটনের অফ স্টাম্পের বাইরের বল চমৎকার কভার ড্রাইভে মাঠের বাইরে পাঠিয়ে গাভাসকরকে টপকে যান ভারত অধিনায়ক।

লিটল মাস্টার গাভাসকরের আরও এক রেকর্ড ভাঙার হাতছানি ছিল গিলের কাছে। ভারতের হয়ে এক সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি ৫৪ বছর ধরেই লিটল মাস্টারের দখলে। ১৯৭১ সালে অভিষেক সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ ইনিংসে ৭৭৪ রান করেছিলেন গাভাসকর। তাঁকে ছাড়িয়ে যেতে গিলের দরকার ছিল মাত্র ৩২ রান। নৈশপ্রহরী আকাশদীপ সাজঘরে ফেরার পরে পাঁচ নম্বরে খেলতে নেমেছিলেন গিল। ১১ রানে অপরাজিত থেকে মধ্যাহ্নভোজের বিরতিতে গিয়েছিলেন। ওভালে থাকা ভারতীয় দর্শকরা আশায় ছিলেন হয়তো ওভাল থেকে ফিরেই গাভাসকরের ৫৪ বছরের রেকর্ড ভেঙে দেবেন ভারত অধিনায়ক। কিন্তু সেই আশায় জল ঢেলে দেন ইংরেজ বোলার গাস অ্যাটকিনসন। মধ্যাহ্নভোজের বিরতির পরে প্রথম বলেই ফিরিয়ে দেন গিলকে। ফলে অক্ষত থেকে যায় গাভাসকরের ৫৪ বছর আগে গড়া মাইলফলক।

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের প্রথম দুই টেস্টে একটি দ্বিশতরান ও দুটি শতরানের সুবাদে ৫৮৫ রান করে হইচই ফেলে দেন গিল। তবে তৃতীয় টেস্টে লর্ডসে তাঁকে বেশ নিষ্প্রভই দেখিয়েছে। দুই ইনিংসে করেন যথাক্রমে ১৬ ও ৬ রান। চতুর্থ টেস্টে ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম ইনিংসে ১২ রানে ফিরলেও দ্বিতীয় ইনিংসে শতরান করে আবার নাম লেখান কয়েকটি রেকর্ডে। তবে পঞ্চম টেস্টে ব্যাট হাতে চরম ব্যর্থ হন ভারত অধিনায়ক। দুই ইনিংসে যথাক্রমে করেন ২১ ও ১১ রান

 

 

ভাতের সঙ্গে অন্যকিছু ট্রাই করতে চান? সর্ষে দিয়ে বানান আনারসি ইলিশ

কলকাতা হাইকোর্টের নির্দেশে গ্যালিফ স্ট্রিটে অভিযান পুলিশের, তালা ঝুলল পশুর হাটে

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

হাওড়াগামী ট্রেনে ঘুরে বেড়াচ্ছে ইয়া বড় বিষধর সাপ, এল কোথা থেকে? আতঙ্কে যাত্রীরা

মহিলাদের টি-টোয়েন্টিতে ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা

এনকাউন্টারে নিহত অমৃতসরে পুলিশকর্তাকে খুনে অভিযুক্ত, নেপথ্যে পাক যোগ

‘আদালতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাকি জীবন কাটবে,’ কড়া আক্রমণ দিলীপের

টেস্টের চাপে রাতে আসত না ঘুম! জানেন মায়ের হাতের কোন খাবার ছিল রোহিতের ভরসা?

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

ইরানের হুমকির পরে ছুটি কাটছাঁট করে হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প, বড় পদক্ষেপ?

এশিয়ান গেমসের শুরুতেই ঘরে এল পদক, শুটিংয়ে রুপো জিতল ভারত

নিচু জাত বলে মানসিক হেনস্থা? ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক IIT বম্বের মৃত পড়ুয়ার বাবা

মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা, বারাণসীতে পুলিশের গুলিতে খতম শীর্ষ মাও নেতা