শুভমন-শ্রেয়সের জোড়া সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৯৯ রান তুলল রাহুলরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ইন্দোর: শুভমন গিল আর শ্রেয়স আইয়ের জোড়া শতরানের সুবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে রানের পাহাড় গড়ল ভারত। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৩৯৯ রান তুলেছে রাহুল বাহিনী। সূর্যকুমার যাদব ৭২ ও রবীন্দ্র জাদেজা ১৩ রানে অপরাজিত রয়েছেন। অজি বোলার ক্যামেরন গ্রিন ১০ ওভারে ১০৩ রান দিয়ে লজ্জার রেকর্ড গড়েছেন।

রবিবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিংস। শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। দলীয় রান যখন ১৬ তখনই জস হ্যাজেলউডের বলে খোঁচা মারতে গিয়ে অজি উইকেরক্ষক অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রুতুরাজ গায়কোয়াড়। এর পরেই খেলার মোড় ঘোরান শুভমন গিল ও শ্রেয়স আইয়াস। দুজনে জুটি বেঁধে অজি বোলারদের শাসন করতে থাকেন। দুজনের আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন। ৩৭ বলে নিজের নিজের অর্ধশতরান পূর্ণ করেন গিল। মাত্র ৬৫ বলেই ১০০ রানের পার্টনারশিপ তৈরি হয়। ৪১ বলে অর্ধ শতরান করেন শ্রেয়াস। দুই ব্যাটারই হাফ সেঞ্চুরির পরে আরও বেপরোয়া হয়ে ওঠেন। মাত্র ২৮.৩ ওভারেই ২০০ রানের গণ্ডি পেরিয়ে যায় ভারত। ১০টি চার ও তিনটি ছয়ের সাহায্য মাত্র ৮৪ বলেই একদিনের কেরিয়ারে নিজের তৃতীয় শতরান পান শ্রেয়স। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে ২০০ রানের পার্টনারশিপ গড়ার পরেই প্যাভিলিয়নে ফেরেন আইয়ার (১০৫)।

এর পরে গিলকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন অধিনায়ক কে এল রাহুল। ৯২ বলে নিজের কেরিয়ারে ষষ্ঠ শতরান করেন। যদিও শতরানের পরেই ক্যামেরন গ্রিনের বলে সাজঘরে ফেরেন। চতুর্থ উইকেটে জুটি বেঁধে অস্ট্রেলিয়ার বোলারদের শাসন করতে থাকেন দুজনে। ১৮ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলে অ্যাডাম জাম্পার বলে আউট হন ঈশান। ছয় নম্বরে নেমে বিধ্বংসী রূপ ধারণ করেন সূর্যকুমার যাদব। চার আর ছয়ের বন্যা বইয়ে দেন। অধিনায়ক রাহুল অর্ধ শতরান করার পরেই ফেরেন। ২৪ বলে ৫০ রান করেন সূর্য। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৩৯৯ রান তোলে টিম ইন্ডিয়া। ৩৭ বলে ৭২ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে অপরাজিত থাকেন সূর্য।

প্রেমে প্রত্যাখ্যান! ক্যামেরার সামনেই শিক্ষিকার উপর নৃশংস হামলা, ৩০ সেকেন্ডে ৩৪ বার কোপ দুষ্কৃতীর

টানা বৃষ্টিতে শিলিগুড়ি-মিরিক সড়কে ধস, ব্যাহত যান চলাচল, চরম ভোগান্তিতে পর্যটকরা

বিষধর গোখরোর সঙ্গে প্রাণপণ লড়াই! মালিককে বাঁচাতে নিজের জীবন দিল পোষ্য কুকুর

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন

বক্সঅফিসে সুনামি! ৫ দিনেই ভারতে ‘স্পাইডারম্যান: দ্য ব্র্যান্ড নিউ ডে’-এর আয় ছাড়াল ২৮১ কোটি টাকা

টুলু কাণ্ডে উদ্ধার গোপন ‘ডায়েরি’! কার পকেটে কত গিয়েছে, মিলল খুঁটিনাটি তথ্য

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

কারখানার আগুন নেভাতে গিয়ে পাঁচিল ধসে মৃত ২ দমকল কর্মী, আহত একাধিক

জ্বালানির দাম কমলেও‌ অটোয় ভাড়া না‌ কমায়‌ ক্ষুব্ধ নিত্যযাত্রীরা