ধোনির সাত নম্বর জার্সি আর কাউকে নয়, জানাল বিসিসিআই

Share:

নিজস্ব প্র্তিনিধি : সচিন তেন্ডুলকরের পর এবার মহেন্দ্র সিং ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সচিন তেন্ডুলকর অবসর নেওয়ার পর তার পরা ১০ নম্বর জার্সি আর কাউকে দেওয়া হয়নি। এবার এই একই সম্মান পাচ্ছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, মহেন্দ্র সিং ধোনির সাত নম্বর জার্সি আর কাউকে দেওয়া হবে না। অর্থাৎ ধোনির সাত নম্বর জার্সিও অবসর নেবে। তিন বছর আগে আন্তর্জাতিক ক্রিকে্টকে বিদায় জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের এই ক্রিকেট তারকার অবসরের তিন বছর পর বিসিসিআইয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, ভারতের নতুন কোনও খেলোয়াড় সাত নম্বর জার্সি আর পাবেন না।

২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন সচিন তেন্ডুলকর। সচিন তেন্ডুলকর অবসর নেওয়ার পর তাঁর ১০ নম্বর জার্সিও আর কাউকে দেওয়া হয়নি। ২০১৭ সালে বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, ১০ নম্বর জার্সিটি আর কোনও খেলোয়াড় ব্যবহার করতে পারবে না। এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল। এবার ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ককে সম্মান জানাতে এই বিশেষ উদ্যোগ নিল বিসিসিআই।

এই প্রসঙ্গে বিসিসিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, বর্তমানে ৬০ জন ক্রিকেটারকে নিয়ে ভারতীয় দলের ভাবনাচিন্তা চলে।একজন নতুন ক্রিকেটারকে ৩০টি নম্বরের মধ্যে নিজের জার্সির নম্বর বাছতে হয়।

শুধু ক্রিকেটে নয়, নম্বর রিটেয়ার করানোর প্রচলন ফুটবলেও রয়েছে। নেপোলিতে আর্জেন্টিনার তারকা দিয়েগো মারাদোনার জার্সি নম্বর ছিল ১০। সেই নম্বরের জার্সি আর কাউকে দেওয়া হয়নি।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর