বাংলাদেশ সফররত আফগান দলের ৮ ক্রিকেটার করোনা আক্রান্ত

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক আধিকারিক এ খবর জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সফর শুরুর মুখেই দুঃসংবাদ। বাংলাদেশ সফররত আফগানিস্তানের আট ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছে। পাশাপাশি দলের এক ক্রিকেটারের স্ত্রী ও তিন সাপোর্টিং স্টাফের শরীরেও মারংণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক আধিকারিক এ খবর জানিয়েছেন। করোনা সংক্রমিত আট ক্রিকেটারকে বাদ দিয়েই এদিন আফগান দলের বাকি সদস্যরা সিলেটের আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনে নেমেছেন।

তামিম ইকবালদের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ ও দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে পা রেখেছে আফগানিস্তান ক্রিকেট দোল। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে একদিনের সিরিজ। প্রথম ম্যাচ আগামী ২৩ ফেব্রুয়ারি। পরবর্তী দুটি ম্যাচ হবে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। তিনটি ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। একদিনের ম্যাচের সিরিজ শেষ হওয়ার পরে বাংলাদেশের বিরুদ্ধে দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে রশিদ খান, মহম্মদ নবিরা। ম্যাচগুলো হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।

গত ১২ ফেব্রুয়ারি রাতে ঢাকায় পা রেখেছিল আফগান ক্রিকেট দল। অনুশীলনের জন্য পরের দিন ১৩ ফেব্রুয়ারি সিলেট পৌঁছয়। একদিন কোয়ারেন্টাইনে থাকার পরে সোমবার দলের প্রত্যেক সদস্যের নমুনা পরীক্ষা করা হয়। মঙ্গলবার দুপুরে নমুনা পরীক্ষার ফলাফলে জানা যায়, আট ক্রিকেটারই করোনায় আক্রান্ত। সফর শুরুর মুখে একসঙ্গে আট ক্রিকেটারের করোনায় আক্রান্ত হওয়ায় রশিদ খানরা যথেষ্টই ধাক্কা খাবেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে কোন-কোন ক্রিকেটার মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন সে বিষয়ে কিছু স্পষ্ট করে কিছু জানানো হয়নি।  

ডিএসপির বাড়িতে আচমকা হানা এসিবির, উদ্ধার নোটের ‘পাহাড়’! কত টাকা পাওয়া গেল

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

বিশেষ ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২