দাদু-বাবার পরে ইতিহাস গড়ে ইতালির জাতীয় দলে নাতি

Share:

নিজস্ব প্রতিনিধি : ইতালি জাতীয় দলে নাম লেখালেন ২২ বছর বয়সী ড্যানিয়েল মালদিনি। চলতি মাসের উয়েফা নেশনস লিগের দুটি ম্যাচের জন্য ঘোষিত ইতালি দলে সুযোগ পেলেন কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনির ছেলে ড্যানিয়েল। এর আগে ড্যানিয়েলের বাবা পাওলো মালদিনি ও তাঁর দাদু সিজারে মালদিনিও খেলেছেন ইতালির জাতীয় দলে। এবারে ড্যানিয়েল মালদিনি মাঠে নামলে এটাই ইতালি জাতীয় দলে মালদিনি পরিবারের তৃতীয় প্রজন্মের প্রতিনিধি হয়ে যাবেন।

সদ্যই ইতালি জাতীয় দলে ডাক পেয়েছেন দানিয়েল মালদিনি। এই মাসের উয়েফা নেশনস লিগের দুটি ম্যাচের জন্য ঘোষিত ইতালি দলে সুযোগ পেলেন ড্যানিয়েল।চলতি বছরের জানুয়ারিতে বাপ-দাদুর ক্লাব এসি মিলান থেকে ধারে মোনৎসায় যাওয়ার পর থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন ড্যানিয়েল।পরে তাঁকে পাকাপাকিভাবেই কিনে নিয়েছে মোনৎসা।

ড্যানিয়েলের বাবা পাওলো ইতালির জাতীয় দলের হয়ে ১৯৮৪ থেকে ২০০৯ সালের মধ্যে ১২৬টি ম্যাচ খেলেছেন। একসময় ইতালির হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ছিল এটিই। পর ফাবিও ক্যানাভারো ও জিয়ানলুইজি বুফন ছাড়িয়ে গেছেন তাঁকে।সিজারে মালদিনির আন্তর্জাতিক ক্যারিয়ার অবশ্য অতটা লম্বা নয়। ১৯৬০–এর দশকে জাতীয় দলে ১৪টি ম্যাচ খেলেন সিজারে।

তবে ড্যানিয়েল মালদিনিকে ছাড়াও আরও তিন নতুন মুখকে ডেকেছেন দলে। তাঁরা হলেন জুভেন্টাসের গোলরক্ষক মিশেল দি গ্রেগরিও, রোমার মিডফিল্ডার নিকোলো পিসিল্লি ও এসি মিলানের সেন্টারব্যাক মাত্তেও গাব্বিয়া। এঁদের মধ্যে গাব্বিয়া সর্বশেষ মিলান ডার্বিতে এসি মিলানের জয়সূচক গোলটি করেছেন। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নেশনস লিগে এ২ গ্রুপের শীর্ষে আছে ইতালি। দলটি ১০ অক্টোবর রোমে বেলজিয়াম ও ১৪ অক্টোবর উদিনে ইজরায়েলের বিপক্ষে খেলবে।

জামুই শ্লীলতাহানি কাণ্ডে নয়া মোড়, ২৩ বছর পর খুনের মামলায় গ্রেফতার অভিযুক্তের বাবা

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

PSA রিপোর্ট নর্মাল হলেও হতে পারে প্রোস্টেট ক্যানসার, বড় সতর্কবার্তা চিকিৎসকের

পুজোর আগে কেমিক্যাল ছাড়া সাদা চুল কালো করতে চান? এই পাতাতেই হবে জাদু

দ্রুত বুড়িয়ে যাছে ত্বক? বদলে ফেলুন এই ৫টি অসচেতন অভ্যাস

লিভ-ইন রিলেশনশিপে থাকতে চান? এই ৫টি বিষয় মাথায় না রাখলেই বিপদ!

লক্ষ্মীবারে চমক, বাড়ি-গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে, হঠাৎ হাতে টাকা আসবে

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা