ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেই বিলাসবহুল গাড়ি কিনলেন কেএল রাহুল, দাম শুনলে চমকে যাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য শেষ হয়েছে টেস্ট সিরজ। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ঘরের মাঠে জয়ী হয়েছে ভারত। ভারতীয় দল এই ম্যাচে ১২টির বেশি রেকর্ড গড়েছে। ইন্ডিয়া টিম প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়ায় খেলার জন্য। এর মাঝেই টিম ইন্ডিয়ার উইকেট কিপার তথা ব্যাটসম্যান কেএল রাহুল প্রায় ৭০ লক্ষ টাকার একটি কালো MG-M9 গাড়ি কিনেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষে দিল্লি থেকে ফিরেই জাঁকজমকপূর্ণভাবে তা প্রকাশ্যে এনেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে দেখা গিয়েছে যে,ভারতের ডানহাতি তারকা ব্যাটসম্যান গাড়িটি কিনতে শোরুমে গিয়েছিলেন। কর্ণাটকে জন্মগ্রহণকারী এই কিপার-ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে অনবদ্য পারফর্মেন্স করে সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে খেলা শেষ করেন। ১৯৬ রানের ইনিংসটি ২০১৬ সালের পর ঘরের মাটিতে তাঁর প্রথম টেস্ট সেঞ্চুরি ছিল। টেস্টে ভারত সাত উইকেটে জয়লাভ করে।

প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেটারদের অনেকের গাড়ির শখ রয়েছে। যাদের গাড়ির সংগ্রহ চোখ ধাঁধিয়ে দেওয়ার মত। স্পোর্টস গাড়ির গর্জন থেকে শুরু করে বিলাসবহুল সেডানের অত্যাধুনিক সৌন্দর্য পর্যন্ত, আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্বকারী এই ক্রীড়াবিদরা কেবল মাঠে চ্যাম্পিয়নই নন, শখও বিরাট দামি। যার মধ্যে রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধনী। দামী গাড়ির মালিক হওয়ার তালিকায় রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পাণ্ড্যে, রবীন্দ্র জাদেজা, শ্রেয়াস আইয়ারের মত খেলোয়ার। তাঁদের সংগ্রহে রয়েছে কোটি কোটি টাকার গাড়ি।

নদীর চর দখল করে বেআইনি রিসর্ট! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?