ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলে ঝড় তুলেছিলেন বৈভব সূর্যবংশী। তাঁর খেলায় মুগ্ধ হয়েছে ক্রিকেট বিশ্ব। মাত্র ১৫ বছর বয়সে জায়গা করে নিয়েছেন ভারতীয় দলে। তবে বৈভব বর্তমানে ২২ গজের ময়দানে নতুন পরীক্ষার মুখোমুখি হয়েছে। টি-টোয়েন্টি ফরম্যাটে দাপট দেখালেও একদিনের ম্যাচে মুখ থুবড়ে পড়েছেন তিনি। বিস্ময় বালকের ব্যাট থেকে আসছে না রান। এটাই ভাবাচ্ছে ক্রিকেট বিশেষজ্ঞদের। শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে ভারতীয় এ দলের হয়ে খেলছেন বৈভব। সেখানেই বৈভবের ব্যাটে দেখা গিয়েছে রানের ক্ষরা।

শ্রীলঙ্কায় চলমান ত্রিদেশীয় সিরিজে বৈভব রান করছেন ঠিকই কিন্তু ইনিংসগুলোতে প্রত্যাশিত বড় স্কোর করতে ব্যর্থ হচ্ছেন। শুরুটা দাপটের সঙ্গে করলেও ক্রিজে টিকে থাকতে এবং ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে হিমশিম খাচ্ছেন। ৫০ রানের গণ্ডি পার করার আগেই ফিরতে হচ্ছে সাজঘরে। শেষ চার ম্যাচে বৈভব করেছে ১৪, ৪৪, ২১ এবং ৩৮ রান। এই সিরিজে ভারত ‘এ’ দলের হয়ে বৈভব এখন পর্যন্ত চার ইনিংসে ১১৭ রান করেছেন। ৯ জুন শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে তিনি মাত্র ১৪ রান করেন। এরপর, ১১ জুন আফগান ‘এ’ দলের বিপক্ষে তিনি ৪৪ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। ১৫ জুন শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে তিনি ২১ রানে আউট হন। আজ বুধবার (১৭ জুন), আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে বৈভব ২৮ বলে ৩৮ রান করেছেন।

আরও পড়ুন: ম্যাচ শেষে অপূর্ণ ইচ্ছা জানিয়ে কেঁদেছিলেন অঝোরে, মা’কে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা

বৈভবকে এভাবে খেলতে দেখার পর অনেকেই প্রশ্ন তুলেছেন তিনি কি এই ফরম্যাটে নিজেকে মানিয়ে নিতে পারছেন না? বয়স কম হওয়ায় অতিরিক্ত চাপ পড়ছে?  এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই। বলা ভাল, একদিনের ক্রিকেটে দলকে শক্তিশালী অবস্থানে পৌঁছে দিতে  শুধু শর্টই নয় একজন ব্যাটসম্যানকে দীর্ঘক্ষণ ক্রিজে টিকে থাকতে হয়। সেটাই করতে পারছেন না বৈভব।   

মহাসমারোহে খুঁটিপুজো সম্পন্ন হল সল্টলেকের এডি ব্লকে, উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের 2১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী