ম্যাচ শেষে অপূর্ণ ইচ্ছা জানিয়ে কেঁদেছিলেন অঝোরে, মা’কে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা

Share:

নিজস্ব প্রতিনিধি: স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে বিশ্বকাপে ঐতিহাসিক ড্র এনে দিয়েছিলেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। ৪০ বছর বয়সে যেভাবে গোলপোস্টের নীচে দাঁড়িয়ে প্রতিপক্ষদের গোল করা থেকে আটকেছেন তাতে মুগ্ধ ফুটবল প্রেমীরা। সাতটি দুর্দান্ত সেভ করে ০-০ গোলে  ড্র নিশ্চিত করার পর ম্যাচ শেষে ভোজিনহা অঝোরে কেঁদেছিলেন। জানিয়েছেন টাকার জন্য তিনি তাঁর মাকে আমেরিকায় নিয়ে আসতে পারেননি খেলা দেখার জন্য। তিনিই এবার মা’কে নিয়ে পেলেন বিরাট সুখবর।

ম্যাচ শেষ হওয়ার পর চোখে জল আসা প্রসঙ্গে আবেগঘন কণ্ঠে ভোজিনহা বলেছিলেন, ‘আমি কেঁদেছি কারণ আমি আমার দাদু-ঠাকুমার কাছেই বড় হয়েছি। কয়েক বছর আগে তাঁরা মারা গিয়েছেন। তাঁরা আমার জীবনের সবকিছু ছিলেন। আর আমার মাও এখানে থাকতে পারেননি। ভিসার জন্য যে অর্থ প্রয়োজন ছিল, তা জোগাড় করা সম্ভব হয়নি।’ ভোজিনহার এই কথা শুনে চোখে জল এসেছে বহু মানুষের। তাঁর এই বার্তা ভাইরালও হয়েছে। বিশ্বের প্রায় সমস্ত সংবাদ মাধ্যমে তাঁকে নিয়ে লেখা হয়েছে।   ফুটবলপ্রেমীরা তাঁর এই হার না মানার লড়াইয়ের গল্পে মুগ্ধ হন। তারপরেই মা’কে নিয়ে আসতে না পারার বিষয়টি  মার্কিন কর্তৃপক্ষের নজর আসে। ভোজিনহার পরিবারের সঙ্গে যোগাযোগ শুরু করা হয়েছে এবং তাঁর মাকে আমেরিকায় খেলা দেখতে আনার বিষয়ে সাহায্যের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিকের পর অঝোরে কাঁদলেন মেসি

আবেগাপ্লুত ভোজিনহা সাংবাদিকদের জানিয়েছিলেন তাঁর মা আনা ক্যান্ডিদা এভোরা আমেরিকায় এসে খেলা দেখতে চেয়েছিলেন। কিন্তু দ্রুত ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা এবং ভ্রমণের খরচ জোগাড় করা সম্ভব হয়নি। অর্থসংকটের কারণেই  দেশে থেকেই ছেলের খেলা দেখতে হয়েছে তাঁকে। দূর থেকে সাক্ষী থেকেছেন ছেলের সাফল্যের। অন্যদিকে প্রথমবার বিশ্বকাপে খেলে তিনি আরও বলেছিলেন, ‘আমার বয়স এখন ৪০ বছর। ২৫ বছর বয়সে পেশাদার ফুটবল শুরু করি। মাঝপথে খেলা ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলাম, কিন্তু স্বপ্নের জন্য লড়ে গেছি। আজকের অর্জন শুধু আমার নয়, পুরো দলের।’   

‘সম্ভাব্য প্রাণঘাতী’, ট্রাম্পের মাথার আকৃতির ট্যাবলেট নিয়ে ‘রেড অ্যালার্ট’ জারি

‘মানসিক ভারসাম্য হারিয়েছেন মমতা’, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তোপ স্বাস্থ্যমন্ত্রীর

‘রেশনে চাল-গম খারাপ দিলে চুপ থাকবেন না’, গ্রাহকদের প্রতিবাদের বার্তা খাদ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

এক লাভলির পর আরও এক! মালদহের তৃণমূল পঞ্চায়েত প্রধান চেমানির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

৪০ বছরেও অদম্য ম্যানুয়েল নয়ার, এক ম্যাচে গড়লেন জোড়া রেকর্ড

‘তারাপীঠে পুণ্যার্থীদের জন্য তৈরি হবে সরকারি ট্যুরিস্ট লজ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

নেপালে লাশের পাহাড়! মর্গে জায়গা নেই, ব্যবহার হচ্ছে ড্রাই আইস-বৈদ্যুতিক শ্মশান

শিখ বিরোধী হিংসায় দোষী সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানো বিজেপির তিন সাংসদকে তলব  নীতিনের

রাশিয়ার ভয়াবহ হামলায় তছনছ কিয়েভ! নিহত ২৭, ভেঙে পড়ল একাধিক বহুতল

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

মধ্যমগ্রামে নির্মীয়মাণ বহুতল থেকে পড়ে মৃত্যু ২ শ্রমিকের, আশঙ্কাজনক ১

হিন্দমোটরে বহুতলের ছাদ থেকে পরে মৃত্যু যুবকের, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

ভাঙল ৯৬ বছরের রেকর্ড! ৫১ বছর বয়সে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন এই ক্রিকেটার