মধ্যপ্রাচ্যে যুদ্ধ! জিম্বাবোয়ে, ওয়েস্ট ইন্ডিজের পর ভারতে আটকে ইংল্যান্ডের টিম

Share:

নিজস্ব প্রতিনিধি: ইরান-আমেরিকার যুদ্ধের জেরে এবার মুম্বইয়ের হোটেলে বন্দি ইংল্যান্ডের খেলোয়াড়রা।   এর আগে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর জিম্বাবোয়ে, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ একই ভাবে ভারতে আটকে পড়েছে।  আমেরিকা-ইরান-ইজরায়েলের যুদ্ধের কারণে এখনও বহু দেশের আকাশসীমা বন্ধ। বিমান চলাচলে নিষেধাজ্ঞার কারণে ভারত ছাড়তে পারছেন না ইংরেজ ব্যাটাররা ও তাঁদের টিমের সদস্যরা। যারা ভারতে আটকে রয়েছেন তাঁদের দেশে ফেরানোর জন্য বিকল্প ব্যবস্থা করতে হচ্ছে আইসিসিকে।   

হ্যারি ব্রুকের নেতৃত্বে খেলা ইংল্যান্ডে বৃহস্পতিবার মুম্বইয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে পরাজিত হয়। খেলা থেকে ছিটকে যাওয়ার পরের দিন অর্থাৎ শুক্রবার ইংল্যান্ড রওনা দেওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যে বিমান চলাচলা স্বাভাবিক না থাকার কারণে তারা শনিবার পর্যন্ত ভারতে আটকে রয়েছেন এবং ব্রিটেন ফেরার জন্য একটি চার্টার ফ্লাইটের ব্যবস্থা করার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে জানানো হয়েছে। সূত্রের খবর, ইংল্যান্ডের টিম শনিবার অথবা রবিবার রওনা হতে পারে। মজার ব্যাপার হল, জস বাটলার, জ্যাকব বেথেল, ফিল সল্ট এবং জোফরা আর্চারের মতো খেলোয়াড়রা দেশে ফিরে গেলেও আবারও আইপিএল ২০২৬-এ অংশ নিতে শীঘ্রই ভারতে ফিরে আসবে। আইপিএল শুরু হতে পারে মার্চের শেষ সপ্তাহে।  

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত কিউইদের হারাতে পারেনি ভারত, ইতিহাস বদলাবে সূর্য ব্রিগেড?

 চলতি সপ্তাহের শুরুতে, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (CWI) জানিয়েছে যে বিমান পরিবহনের অনুমোদন  নিয়ে তাদের  টিমের দেশে ফেরার জন্য একটি চার্টার ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি সোশ্যাল মিডিয়ায় তার হতাশা প্রকাশ করার পরে এই ব্যবস্থা নেওয়া হয়। কোচ ড্যারেন স্যামি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন,’ আমি আর শুধু বাড়ি যেতে চাই।’ তবে  তাঁরা   কখন বা কবে  রওনা হতে পারবে সে সম্পর্কে কোনও আপডেট পাওয়া যায়নি। 

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়