বিসিসিআইয়ের চুক্তি থেকে বাদ পড়তে চলেছেন রাহানে-ঋদ্ধিমানরা

পাশাপাশি পদোন্নতি ঘটতে পারে শুভমন গিল, সূর্যকুমার যাদব ও  হার্দিক পাণ্ড্যর।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আগামী বছরের জন্য ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তিতে কোপ পড়তে চলেছে অজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা ও ইশান্ত শর্মার উপরে। সূত্রের খবর, তিন ক্রিকেটারই বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতালিকা থেকে বাদ পড়ছেন। অর্থা‍ৎ তাঁদের সঙ্গে কোনও চুক্তি করা হবে না। পাশাপাশি পদোন্নতি ঘটতে পারে শুভমন গিল, সূর্যকুমার যাদব ও  হার্দিক পাণ্ড্যর।

প্রতি বছর জাতীয় দলের হয়ে খেলা ক্রিকেটারদের সঙ্গে বিশেষ চুক্তি করে বিসিসিআই। ‘এ প্লাস’ তালিকায় থাকা ক্রিকেটাররা প্রতি বছর বেতন হিসেবে পান সাত কোটি টাকা। ‘এ’ তালিকাভুক্ত ক্রিকেটাররা পান বার্ষিক পাঁচ কোটি টাকা। ‘বি’ শ্রেণিভুক্ত ক্রিকেটারদের বার্ষিক সম্মানী হচ্ছে তিন কোটি এবং ‘সি’ শ্রেণিভুক্ত ক্রিকেটারদের দেওয়া হয় বছরে এক কোটি টাকা। আগামী বছর জাতীয় দলের হয়ে টেস্ট, ওয়ান ডে ও টি টুয়েন্টিতে খেলা ক্রিকেটারদের সঙ্গে চুক্তি নিয়ে ২১ ডিসেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক বৈঠক বসতে চলেছে। ওই বৈঠকেই ক্রিকেটারদের সঙ্গে চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, অজিঙ্কা রাহানে, ইশান্ত শর্মা ও ঋদ্ধিমান সাহাদের আর চুক্তিবদ্ধ ক্রিকেটারের তালিকায় রাখা হচ্ছে না। দীর্ঘদিন ধরেই জাতীয় দলের হয়ে খেলছেন না তিনজন। দলে সুযোগ পাওয়ারও খুব একটা সম্ভাবনা নেই। তাই সাদা হাতি পোষার মতো তাদের না পোষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুভমন গিল, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্যর মতো তরুণ ক্রিকেটারদের বরং চুক্তি তালিকায় পদোন্নতি ঘটিয়ে উ‍ৎসাহ জোগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা

‘সমাজমাধ্যমের পোস্ট মুছতে পারেন, আরশোলাদের নয়’, যন্তর-মন্তরে হুঙ্কার অভিজিৎ দীপকের

NIA অফিসের সামনে শওকতকে ঘিরে ‘মাছ চোর’ স্লোগান, ডিম হাতে বিক্ষোভ

বক্স অফিসে বড় ধামাকা, প্রথম দিনেই ১১ কোটি টাকা আয় বরুণ ধাওয়ানের নতুন ছবি

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

কাজ দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রতারক, বিক্ষোভে উত্তাল ঘাটাল

‘রাজ্যে আরও ১০২টি নতুন অমৃত ভারত স্টেশন,’ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

‘রাজ্যে আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার’, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী