২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়তে BCCI-এর কাছে আবেদন অজিত আগরকরের

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। এবার লক্ষ্য ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ জয়। ২০২৩ সালে ফাইনালে গিয়েও ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ভারতকে। তবে এবার আগামী বিশ্বকাপ জয়ের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। টাইমস অফ ইন্ডিয়া সূত্রে খবর, ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক অজিত আগরকর ২০২৭  সালের একদিনের বিশ্বকাপ পর্যন্ত তাঁর মেয়াদ বাড়ানোর জন্য বিসিসিআইকে অনুরোধ করেছেন।

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পুরস্কার হিসেবে আইপিএল ২০২৫-এর ঠিক আগে আগরকরের চুক্তি এক বছরের জন্য বাড়ানো হয়েছিল। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে তাঁর অনুরোধ নিয়ে আলোচনা চলছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য সামনে আসেনি। শোনা যাচ্ছিল, আগরকরের উত্তরসূরি হিসেবে পশ্চিম অঞ্চলের আরেকজন প্রাক্তন ভারতীয় ক্রিকেট খেলোয়াড় এগিয়ে ছিলেন, কিন্তু সেই বিষয়েও কোনো অগ্রগতি হয়নি। মনে করা হচ্ছে, এই অনুরোধটি গুরুত্বসহকারে ভেবে দেখা হবে কারণ আগকরের ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ঠিক পরে তাঁর মেদায় বৃদ্ধির আবেদন করেছেন। 

২০২০-২১ সালে যখন ভারতীয় ক্রিকেটের শীর্ষ নির্বাচকের পদটি খালি হয়েছিল, তখন আগারকার আবেদনকারী থাকা সত্ত্বেও চেতন শর্মা তাঁকে পেছনে ফেলে দিয়েছিলেন। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে অবশেষে সুযোগটি তাঁর কাছে আসে। ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটির বৃহত্তর ইতিহাসে, বিশেষ করে দিলীপ ভেঙ্গসরকার এবং কৃষ্ণমাচারী শ্রীকান্তের প্রভাবশালী মেয়াদের পরবর্তী বছরগুলোতে, আগারকার সম্ভবত সবচেয়ে আলোচিত চেয়ারম্যানদের মধ্যে অন্যতম। তাঁর দিকে সকলের মনোযোগ কেবল তাঁর পদের কারণেই আসেনি, বরং তিনি যে ধরনের সিদ্ধান্ত নিতে ইচ্ছুক সেই দিক থেকেও এসেছে।

উল্লেখ্য, আগরকর নির্বাচক থাকাকালীন গত তিন বছরে, ভারতীয় দল চারটি আইসিসি ফাইনাল (২০২৩ ওডিআই বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ) খেলেছে, যার মধ্যে দুটি জিতেছে এবং একটিতে হেরেছে।

‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো বন্ধু, আবারও একসঙ্গে হাসতে হবে’, রাজেশের অসুস্থতায় উদ্বিগ্ন অক্ষয়

এবার একসঙ্গে ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ, অস্বস্তিতে কালীঘাট-তৃণমূল

নর্দমার নোংরা জলে ধোয়া কেটলিতেই তৈরি হচ্ছে চা, ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটনাগরিকরা

আজ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে মুর্শিদাবাদ সফরে শুভেন্দু, নজরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জনসভা

দেশের মাটিতেই তৈরি হবে ‘আয়রন ডোম’! বড় পদক্ষেপের পথে ভারত-ইজরায়েল

দীর্ঘ ১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, রদবদল ৩৩ ইন্সপেক্টরের

ইউরোপে না গিয়েও বিদেশ ভ্রমণের অনুভূতি! বর্ষায় ঘুরে আসুন এই ১০ জায়গায়

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের প্রথম ম্যাচ খেলা হবে চেন্নাইতে, ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদি

ভোর থেকে ঝেঁপে বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা! কোন কোন জেলায় দুর্যোগ?

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

গুরুগ্রামে পুলিশ-গ্যাংস্টার গুলির লড়াই, নিহত ৪ দুষ্কৃতী, আহত তিন পুলিশকর্মী

সূর্য-মঙ্গলের মিলনে পঞ্চক যোগের সৃষ্টি, ঝড় উঠতে চলেছে ৪ রাশির জাতকদের জীবনে

আসবে অঢেল টাকা, সংসারে মা লক্ষ্মীর কৃপা ফেরাতে ঘরে রাখুন মাটির এই জিনিস