বড় ধাক্কা কেকেআর-এর, আইপিএল থেকে ছিটকে গেলেন ডানহাতি বোলার

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএল শুরুর ঠিক এক সপ্তাহ আগে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স শিবির। চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন বাংলার জোরে বোলার আকাশদীপ। শনিবার আনুষ্ঠানিকভাবে এই খবর জানায় কেকেআর কর্তৃপক্ষ। ফলে আসন্ন মরসুমের আগে বোলিং বিভাগ নিয়ে চিন্তা আরও বাড়ল দলের।

ইতিমধ্যেই মুস্তাফিজুর রহমান এবং হর্ষিত রানার-কে না পাওয়ার ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছিল কেকেআর। তার উপর আকাশদীপের চোট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। শ্রীলঙ্কার তরুণ পেসার মাথিশা পাথিরানা কবে থেকে দলের সঙ্গে যোগ দেবেন, সেটাও এখনও স্পষ্ট নয়। ফলে টুর্নামেন্টের আগে কার্যত সমস্যার পাহাড়ে পড়েছে দলটি।

আরও পড়ুন: “ঘরে দুজন মেয়ে ছিল….” ,কেকেআরের মেন্টরের মন্তব্যে তুঙ্গে বিতর্ক

দলের এক কর্তা জানিয়েছেন, চোট গুরুতর হওয়ায় এবারের আইপিএলে আকাশদীপকে পাওয়া যাবে না। এটি দলের জন্য বড় ক্ষতি বলেই মনে করছেন তিনি। ২৯ বছর বয়সি এই পেসারকে ১ কোটি টাকায় দলে নিয়েছিল কেকেআর, এবং তাঁর উপর ভরসা রেখেই পরিকল্পনা সাজানো হয়েছিল।

উল্লেখ্য, গত ১৮ মার্চ থেকে ইডেন গার্ডেন্সে প্রস্তুতি শিবির শুরু করেছে কেকেআর। কিন্তু সেই শিবিরে দেখা যায়নি আকাশদীপকে। বর্তমানে তিনি বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব করছেন। যদিও তাঁর চোটের প্রকৃতি নিয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। এই পরিস্থিতিতে বিকল্প বোলার খোঁজার কাজও এখনও সম্পূর্ণ করতে পারেনি দল। সব মিলিয়ে আইপিএল শুরুর আগে বেশ চাপে রয়েছে কেকেআর শিবির। আগামী ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট, আর ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে কেকেআর। তার আগেই বোলিং সমস্যার সমাধান করতে পারবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।

বন্যা-ধসে বিপর্যস্থ নেপাল, উদ্ধার অভিযানে পঞ্চম এয়ারক্রাফ্ট পাঠাল ভারত

তামিলনাড়ুর ৫২ মন্দিরে স্মার্টফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ করল বিজয়ের সরকার

সাতসকালে অ্যাকশন মোডে ED, কলকাতা-সহ ১৪টি জায়গায় চলছে তল্লাশি

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

অভাবনীয় সুযোগ! ৩৮,০০০ টাকায় সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 3

ওড়িশায় লুকিয়ে এক টুকরো স্বর্গ! ঘুরে আসুন ‘মিনি থাইল্যান্ড’ রানিচুয়ান

ইরানে বিয়েবাড়িতে আছড়ে পড়ল মার্কিন ক্ষেপণাস্ত্র, শিশু-সহ নিহত ৫

নেপাল বিপর্যয় কেড়েছে বুকের ধনকে, খড়ের তৈরি ছেলের প্রতীকী শরীরে মুখাগ্নি ‘হতভাগ্য’ বাবার

‘বদলা নেওয়ার কথা মাথাতেও আনবেন না, তাহলে..’, ইরানকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ, ইরানের সামরিক ঘাঁটিতে হামলা শুরু মার্কিন সেনার

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা