জন্মদিনের পরে প্রথম গোল, রোনাল্ডোর ম্যাজিকেই গুরুত্বপূর্ণ জয় আল নাসরের

৪০ বছর জন্মদিনের পর প্রথমবারের মতো গোলের দেখা পেলেন রোনাল্ডো মাঠে নামা মাত্রই রীতিমতো ভেলকি দেখালেন ফুটবল কিংবদন্তি রোনাল্ডো।

Share:

নিজস্ব প্রতিনিধি: বয়স যতই হোক না কেন! ফুটবল গোট রোনাল্ডো মাঠে নামা মানেই প্রতিপক্ষের একেবারে ঘাম ছুটে যায়। দিন কয়েক আগেই ৪০ বছরে পদার্পণ করেছেন পোর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৪০ বছর জন্মদিনের পর প্রথমবারের মতো গোলের দেখা পেলেন রোনাল্ডো মাঠে নামা মাত্রই রীতিমতো ভেলকি দেখালেন ফুটবল কিংবদন্তি রোনাল্ডো। আল নাসরের এই তারকা সৌদি আরবে গিয়েছেন দুই বছর হয়ে গেল। আর আল নাসর এ যোগ দেওয়ার পর গোলের কারণে ইতিমধ্যেই ‘১০০’ হাঁকিয়েছেন রোনাল্ডো। অর্থাৎ বয়স যাই হোক না কেন, প্রতিভা যে কখনই থেমে থাকেনা, তার জ্বলন্ত উদাহরণ রোনাল্ডো।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সৌদি আরব প্রো লিগে আল ফেইহারকে ৩-০ ব্যবধানে পরাজিত করেছে আল নাসর। রোনাল্ডো র গোলেই গুরুত্বপূর্ণ জয় পেল আল নাসর। জন্মদিনের পরেই প্রথম গোল করলেন রোনাল্ডো। বয়স বাড়লেও পায়ের জোর অব্যাহত রোনাল্ডোর। এখনও মাঠে নামলেই রোনাল্ডোর ভেলকিতে চিটপটাং হয়ে যায় বিরোধী দলগুলি। এদিকে নতুন দলে অভিষেকেই জোড়া গোল করেছেন জন ডুরান। আর রোনাল্ডোর গোলেই সহজ জয় পায় আল নাসর।

শুক্রবার আল আওয়াল পার্কে ম্যাচের শুরু থেকেই দুর্ধর্ষ খেলেছে রোনাল্ডোর দল আল নাসর। অবশেষে ম্যাচের ২২ মিনিটে প্রথম গোলের দর্শন পায় দলটি। আর সেই গোলটি করেন ইংলিশ প্রিমিয়ার লিগের অ্যাস্টন ভিলা থেকে আসা জন ডুরান। আল নাসরের জার্সিতে নিখুঁত ফিনিশিংয়ে অভিষেক ম্যাচেই গোলের খাতা খোলেন কলম্বিয়ান ফুটবলার। এরপর ৭২ মিনিটে ডুরান আরও এক গোল করেন। এরপর সাদিও মানের ক্রস থেকে দারুণ এক ফিনিশিংয়ে দ্বিতীয় গোল করেন। তখনও ২-০ গোলে এগিয়ে আল নাসর। এরপরেই ফিনিশিং টাচ দেন রোনাল্ডো, এর মাত্র দুই মিনিট পর দলের হয়ে তৃতীয় গোলটি করে আল নাসরকে জিতিয়ে দেয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, পদত্যাগ করলেন প্রধান শিক্ষক

‘গর্ভপাতে নষ্ট হয়েছিল প্রথম সন্তান’, অব্যক্ত যন্ত্রণার কথা প্রকাশ্যে আনলেন বলি সুন্দরী

‘চলে যেতে হচ্ছে…’, বিশ্বকাপ থেকে দল বিদায় নিতেই পদত্যাগ করলেন ইকুয়েডরের কোচ

‘লেখাপড়া করে যে…’, চিনে টাই পরে ক্লাসরুমে হাজির মানবসদৃশ রোবট

মাথায় ঝুলছে গ্রেফতারির খাড়া! কলকাতা হাইকোর্টে ছুটলেন অনুব্রত

‘রামনবমীতে গোলমাল পাকাতে বরাত দিয়েছিলেন ইট-বোমা’, শাকিরের বিরুদ্ধে বিস্ফোরক দাবি NIA-এর

নিত্যযাত্রীদের সুখবর, শিয়ালদহ-বারাসত রুটে চালু হচ্ছে নতুন AC লোকাল

২৫ জুলাই থেকে শুরু ডুরান্ড কাপ, ঠাঁই হল না অভিষেকের ক্লাব ডায়মন্ড হারবার এফসি’র

আম-কূটনীতি! শুভেন্দুকে ১০০ কেজি রসালো আম পাঠালেন তারেক রহমান

খুলল উৎসশ্রী পোর্টাল, প্রায় চার বছর পরে শুরু হচ্ছে শিক্ষকদের বদলি

শৌচাগারে লুকানো হত টাকা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

শহিদ দিবসের সমাবেশের স্থান চূড়ান্ত করতে বৈঠকে তৃণমূলনেত্রী

নারকেলডাঙার বিজেপি কর্মী খুনের ঘটনায় পরেশ পাল-সহ ১৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন

Microsoft Layoff: ফের ৫,০০০ কর্মীকে ছাঁটাই করছে সত্য নাদেলার সংস্থা