প্যারিসে আল-হিলাল কর্তারা, চলতি সপ্তাহেই ঘোষণার সম্ভনা

Share:

নিজস্ব প্রতিনিধি:  পিএসিজর সঙ্গে এখন তাঁর সম্পর্ক অতীত হয়ে গিয়েছে। আগামী মরশুম মেসি কোন ক্লাবের জার্সি গায়ে দেন তা নিয়েই চলছে জোর জল্পনা। সেই জল্পনা বাড়িয়ে দিয়েছে সৌদির ক্লাব আল-হিলাল। মেসিকে দলে নেওয়ার দৌড়ে তারাও যুক্ত হয়েছে।

সূত্রের খবর, পিএসজি কর্তাদের মেসিকে না রাখার ঘোষণার রেশ কাটতে না কাটতেই নাকি সৌদির ক্লাব আল হিলালের কর্তারা পৌঁছে গিয়েছেন ফ্রান্সের রাজধানী প্যারিসে। আর এই নিয়েই এখন শুরু হয়েছে জোর জল্পনা। সংবাদ মাধ্যম সূত্রে খবর, আর্জেন্টিনার অধিনায়কের সঙ্গে পাকাপাকি চুক্তি করে ফেলতেই আল হিলালের কর্তারা প্যারিসে এসেছেন।

তাঁরা মেসির এজেন্ট তাঁর বাবা। আল হিলালের কর্তারা তাঁর বাবার সঙ্গে দেখা করেই চূড়ান্ত সিদ্ধান্ত খুব শীঘ্রই ঘোষণা করবেন বলে জানা যাচ্ছে। আল হিলাল সূত্রে জানা গিয়েছে, তাদের ক্লাবের শীর্ষ কর্তারা একটা চূড়ান্ত লক্ষ্য নিয়েই ফ্রান্সে গিয়েছেন। এবং লিওর কাছ থেকে চূড়ান্ত সম্মতি আদায় করেই তাঁরা দেশে ফিরতে চাইছেন।

আরও জানতে পড়ুন: স্বাক্ষী মালিকদের কোনও আশ্বাস দিলেন না অমিত শাহ, বৈঠক নিস্ফলা

মেসির সঙ্গে আল হিলালের চুক্তির বিষয়ে এক ক্লাব কর্তা বলেন, মেসির সঙ্গে আমাদের চুক্তি এখন শুধু সময়ের অপেক্ষা ছাড়া আর কিছু নয়। সবকিছু যদি ঠিক থাকে তাহলে মেসি আমাদের দলেই খেলবেন। এবং তা চলতি সপ্তাহের শেষের আগেই আমরা তা ঘোষণা করে দেব।

উল্লেখ্য, আর্জেন্টিনার অধিনায়ক বার্সার সঙ্গে সম্পর্ক ত্যাগ করে পিএসজি-তে এসেছিলেন দুই বছরের চুক্তিতে। কিন্তু ফ্রান্সের ক্লাবটি আর তাঁর সঙ্গে সম্পর্ক দীর্ঘায়িত করতে চায় না বলেই ঘোষণা করে দিয়েছে। কেননা ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন মেসির সঙ্গে পিএসজির সম্পর্কের অবনতির কারণ, চ্যাম্পিয়ন্স লিগে দলের ব্যর্থতা।

মেসির আগে সৌদিতে পাড়ি জমিয়েছেন পর্তুগিজ তারকা সিআর সেভেন। এবার সেই তালিকায় আছেন মেসি ও বেঞ্জামা। তবে সূত্র মারফত খবর, সৌদির ক্লাবগুলির অফার আছে লুক মদ্রিচ, বার্সার প্রাক্তন তারকা বুসকেতসের দিকেও।

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে CID

‘দৃশ্যম ৩’-এ মোহনলালের গাড়ির নম্বর নিয়ে বিতর্ক, নায়ক এবং নির্মাতাদের বিরুদ্ধে FIR দায়ের

১৫ বছরের জলযন্ত্রণা, অবশেষে তৃণমূল নেতাদের বিরুদ্ধে রাস্তায় নামলেন কৃষকরা

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

যুগের অবসান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কেন উইলিয়ামসনের

গায়ের জোরে অন্যের বাড়ি দখল করে বসবাস! গায়ক শিলাজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘরে ত্রাণের পাহাড়, উদ্ধার কম্বল ও শাড়ি

মধ্যমগ্রামে FCI গুদাম থেকে বাংলাদেশে পাচার হচ্ছিল গাম, কড়া পদক্ষেপ নিলেন খাদ্যমন্ত্রী

ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরি করতে গিয়ে পাকড়াও তরুণ, তার পর যা ঘটল…