Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মেসির অভাব মেটাতে নেইমারের দিকে হাত বাড়াল আল হিলাল

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী মরশুমে আর্জেন্টিনার অধিনায়ককে দলে নিতে চেষ্টার কোনও ত্রুটি ছিল না সৌদির ক্লাব আল-হিলালের। কিন্তু না শেষ পর্যন্ত আল-হিলালের জার্সি গায়ে তুলতে রাজি হলেন না লিওনেল মেসি। তিনি ইন্টার মিয়ামির পথে পা বাড়িয়েছেন। কাজেই এবার মেসির জায়গায় সৌদির ক্লাবটি টার্গেট করেছে ব্রাজিলিয়ান তারকা নেইমারের দিকে। এই খবর জানিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যম।

ওই সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যে নেইমারের ঘনিষ্ঠদের সঙ্গে তাঁকে দলে নেওয়ার বিষয় নিয়ে আলোচনা শুরু করেছেন আল-হিলাল কর্তৃপক্ষ। তাঁরা ইতিমধ্যেই প্যারিসে এই আলোচনায় করেছেন।

উল্লেখ্য, ব্রাজিলিয়ান তারকা আগামী মরশুমে যে পিএসজি ছাড়তে চান, তা আগেই জানিয়েছিলেন। কাজেই সেই মোতাবেক আল-হিলালের কর্তৃপক্ষ তাঁর দিকেই এবার হাত বাড়ালেন। এবং মেসির মতো তাঁকেও অফার করা হয়েছে বিশাল অর্থের। এখন পুরো বিষয়টি নেইমারের উপর নির্ভর করছে বলেই খবর।

আরও জানতে পড়ুন: আইপিএল নয়, অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলার গুরুত্ব অনেক: মিচেল স্টার্ক

যেহেতু সৌদির ক্লাব আল ইত্তিহাদ ইতিমধ্যেই ফ্রান্সের তারকা ফুটবলার করিম বেঞ্জামা ও কান্তেকে দলে নিয়েছে। কাজেই আল-হিলালও পিছিয়ে থাকতে চায় না। তাই সৌদির ক্লাবটি সমর্থকদের মুখে হাসি ফোটাতেই এবার নেইমারকে টার্গেট করেছে। তবে মেসির মতো ব্রাজিলিয়ান তারকার জন্য এত বিশাল পরিমাণ অর্থ তাঁরা দিতে রাজি নয় বলেই সূত্রের খবর। নেইমারের জন্য আল হিলাল প্রস্তাব দিয়েছে ২০ কোটি ইউরোর।

কিন্তু নেইমারকে দলে নিতে গেলে সৌদির ক্লাবটিকে পিএসজিকে দিতে হবে ট্রান্সফার ফিজ। কেননা ব্রাজিলিয়ান তারকার সঙ্গে ২০২৫ সাল অবধি প্যারিসের ক্লাবটির চুক্তি রয়েছে। এখন দেখার শেষ পর্যন্ত মেসির বদলি হিসেবে নেইমারকে আল-হিলাল কর্তৃপক্ষ জালে তুলতে পারেন কি না!

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি