Loading live market data...
Loading active stocks...
Connecting...

২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলে খেলা নিশ্চিত করল ১৭ দেশ, তালিকায় কারা?

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসতে চলেছে বিশ্বকাপ ফুটবলের আসর। বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের শিরোপা দখলের লড়াইয়ে প্রথমবারের মতো নামতে চলেছে ৪৮টি দেশ। ইতিমধ্যেই ১৭টি দেশ মূল প্রতিযোগিতায় অংশ নেওয়ার ছাড়পত্র পেয়েছে। বাকি দেশগুলি ছাড়পত্র পাওয়ার দৌড়ে রয়েছে। ১৫ বছর বাদে ফের বিশ্বকাপের আসরে খেলার ছাড়পত্র জোগাড় করে নিয়েছে প্যারাগুয়ে।

স্বাগতিক বা প্রতিযোগিতার আয়োজক হিসাবে আগামী বছর বসতে চলা বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়ার ছাড়পত্র পেয়েছে আমেরিকা, মেক্সিকো ও কানাডা। আফ্রিকা মহাদেশ থেকে সবার আগে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে মরক্কো। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্ব শুরু হয়েছে। কনমেবল অঞ্চলের বাছাইপর্বে মাত্র ১টি করে ম্যাচ বাকি আছে। বাকি মহাদেশ বা অঞ্চল  থেকে কারা-কারা ছাড়পত্র জোগাড় করে নিয়েছে, তা দেখে নেওয়া যাক-

এশিয়া: ইতিমধ্যেই  অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, জর্ডান, উজবেকিস্তান ও ইরান বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। আরও দুটি দেশ সরাসরি খেলার সুযোগ পাবে। আন্তঃমহাদেশীয় প্লে অফ থেকে আসবে আরও এক দল।

ওশেনিয়া: নিউজিল্যান্ড।

আফ্রিকা: সবার আগে মরক্কো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। বাছাইপর্ব ও প্লে অফ পেরিয়ে আরও আটটি দল মূল পর্বের টিকিট পাবে।

কনকাকাফ: স্বাগতিক হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে। কনকাকাফ অঞ্চলের তৃতীয় রাউন্ডের বাছাইপর্ব শেষ হবে নভেম্বরে। কোস্টারিকা, হন্ডুরাস, জামাইকার মতো দল বিশ্বকাপে জায়গা পাওয়ার লড়াইয়ে আছে।

দক্ষিণ আমেরিকা: কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা এবং পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ইতিমধ্যেই ছাড়পত্র আদায় করে নিয়েছে। কলম্বিয়া, উরুগুয়ে, ইকুয়েডর, প্যারাগুয়েও বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত করেছে। প্লে অফ থেকে ভেনেজুয়েলা ও বলিভিয়ার মধ্যে একটি দল বিশ্বকাপে যাবে।

 

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

স্লোগান নয়, বাংলায় এবার অলি-গলিতে বাজবে ‘জয় শ্রী রাম’ গান! সিদ্ধান্ত বিজেপির

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর শপথের দিন কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা

পলতা ঘাটে চুল,দাড়ি কেটে প্রতিজ্ঞা ভাঙলেন বিজেপির ২ নেতা

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর