হোটেলের বাথরুমে মহিলাদের ভিডিও রেকর্ডের অভিযোগ, গ্রেফতার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটার বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ। হোটেলের বাথরুমে মহিলাদের স্নান করার ভিডিও গোপনে রেকর্ড করার অভিযোগে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটারকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে তোলা হলে পাঁচ লক্ষ শ্রীলঙ্কান টাকার বিনিময়ে জামিন দেওয়া হয়।

জানা গিয়েছে, চলতি সপ্তাহের শুরুর দিকে ওই ক্রিকেটারদের গ্রেফতার করা হয়েছিল। মূলত হোটেলে  থাকা কয়েকজন মহিলা অভিযোগ করেছিলেন যে, তারা যখন বাথরুমে ছিলেন, তখন মোবাইল ফোন ব্যবহার করে তাদের ভিডিও রেকর্ড করা হচ্ছিল। শ্রীলঙ্কা পুলিশ ইএসপিএনক্রিকইনফোকে জানিয়েছে, নারাহেনপিটা পুলিশ বর্তমানে বিষয়টি তদন্ত করছে। ওই ভিডিওগুলোর কোনোটিই অনলাইনে বা কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হয়েছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে। 

আরও পড়ুন: মধুর প্রতিশোধ, ঘরের মাঠে বিরাটদের ৪ উইকেটে হারিয়ে জিতল শুভমনের গুজরাত

গ্রেফতারির পর অভিযুক্তদের আদালতে তোলা হলে প্রাথমিক শুনানির জন্য আলুথকাডে ম্যাজিস্ট্রেট আদালত   ক্রিকেটারদের আগামী ২৫ মে পুনরায় আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়। এই ঘটনা নিয়ে  শ্রীলঙ্কা ক্রিকেট (SLC) কর্তৃপক্ষ এখনও কোনও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা জানায়নি। তবে গত ৪৮ ঘণ্টা ধরে বোর্ড অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে বেশ টালমাটাল অবস্থায় রয়েছে।  কারণ  অতীতের বোর্ড সদস্যদের দায়িত্ব থেকে অব্যাহতি  দেওয়া হয়েছে এবং ক্রিকেট শ্রীলঙ্কার দায়িত্ব নিয়েছে সে দেশের সরকার। জানিয়ে রাখা ভালো, শ্রীলঙ্কান সরকার গত  বুধবার দেশের ক্রিকেট বোর্ডকে ভেঙে দেয়। শাম্মি সিলভা ২৯ এপ্রিল  শ্রীলঙ্কান বোর্ড প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দেন । সেই কথা  বোর্ড এক সরকারি বিবৃতির মাধ্যমে জানিয়েও দিয়েছে।  পরিবর্তে নয়জন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে যারা বোর্ডের না না গতিবিধি সামলাবেন। যাদের মধ্যে রয়েছেন শ্রীলঙ্কার  প্রাক্তন ক্রিকেটার তথা অধিনায়ক, কুমার সঙ্গকারা।          

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের