মধুর প্রতিশোধ, ঘরের মাঠে বিরাটদের ৪ উইকেটে হারিয়ে জিতল শুভমনের গুজরাত

Share:

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: মধুর প্রতিশোধ। ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৪ উইকেটে হারাল গুজরাত টাইটান্স। চলতি সিজনে এর আগে চিন্নাস্বামীতে গুজরাতকে হারিয়েছিল বেঙ্গালুরু। যার পাল্টা আজ, বৃহস্পতিবার দিল গুজরাত। মাত্র এক সপ্তাহের ব্যবধানে বিরাটদের হারিয়ে নিজেদের পকেটে দুই পয়েন্ট তুলে নিলেন শুভমন গিলরা।  

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বেঙ্গালুরুকে ব্যাটিংয়ে পাঠান গুজরাতের অধিনায়ক শুভমন গিল। দলের হয়ে গোড়াপত্তন করতে নেমে শুরু থেকে চালিয়ে খেলতে থাকেন বেঙ্গালুরুর বিরাট কোহলি। খানিকটা খোলসের ভিতরে ছিলেন জ্যাকব বিথল। তৃতীয় ওভারে মোহাম্মদ সিরাজের বলে ফিরে যান মাত্র ৫ রান করে। পরের ওভারেই কাগিসোর রাবাডার বলে সাজঘরের পথ ধরেন বিরাট কোহলি। তিনি করেন ১৩ বলে ২৮ রান। এর পর তৃতীয় উইকেটে জুটি বেঁধে দেবদত্ত পাড়িক্কল ও অধিনায়ক রজত পাতিদার দলকে এগিয়ে নিয়ে যান। পাওয়ার প্লে শেষে বেঙ্গালুরুর রান দাঁড়ায় ২ উইকেটে ৫৯। অষ্টম ওভারে আর্শাদ খানের বলে জেসন হোল্ডারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রজত পাতিদার (১৯)। তার পরেই তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বেঙ্গালুরুর ব্যাটিং অর্ডার।

আরও পডুন: হিংসা রুখতে ৮ দফা দাওয়াই, সব থানাকে একগুচ্ছ নির্দেশিকা কলকাতা পুলিশ কমিশনারের

সাজঘরে ফেরার লাইন পড়ে যায়। পর পর ফিরে যান জিতেশ শর্মা (১), টিম ডেভিড (৯) ও ক্রুণাল পাণ্ড্য (৪)। মাত্র ১৭ রানে চার উইকেট খুঁইয়ে চরম বিপর্যয়ের মুখে পড়ে বেঙ্গালুরু। এর পর রোমারিও শেফার্ডকে নিয়ে খানিক প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালান দেবদত্ত পাড়িক্কল। সপ্তম উইকেটে দুজনে ৩০ রান যোগ করেন। ১৪তম ওভারে রশিদ খানের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন পাড়িক্কল। আউট হওয়ার আগে তিনি করেন ২৪ বলে ৪০ রান। পরের বলেই আউট হয়ে যান শেফার্ড (১৪ বলে ১৭)। ১২৬ রানেই আট উইকেট হারায় পাতিদারের দল।

এর পর নবম উইকেটে বেঙ্কটেশ আইয়ার ও ভুবনেশ্বর কুমার রুখে দাঁড়িয়ে দলকে ১৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন। শেষ ওভারে আর্শাদ খানের প্রথম বলে সাই সুদর্শনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আইয়ার (১৪ বলে ১২)। পরের বলেই রান আউট হয়ে সাজঘরে ফেরেন জস হেজলউড (০)। ভুবনেশ্বর কুমার ১৫ রানে অপরাজিত থাকেন। যার ফলে গুজরাতের সামনে ১৫৬ রানের টার্গেট রাখে আরসিবি। জবাবে ব্যাট করতে নেমে এদিন মাত্র ৬ রান করেই আউট হন সাই সুদর্শন। দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক শুভমন গিল। তিনি করেন ৪৩ রান। ৩৯ রানের অনবদ্য ইনিংস খেলেন জস বাটলার। তাতেই ম্যাচ পকেটে তুলে নেয় গুজরাত। শেষটা করেন রাহুল তেওতিয়া ও রশিদ খান।

তবে কম রানের টার্গেট থাকায় আরসিবির বোলাররা ডিফেন্ড করতে পারেনি। দিল্লির ক্যাপিটলসের বিরুদ্ধে যেমন বোলিং করেছিলেন ভুবনেশ্বর কুমার, জস হেজেলউডরা। সেই ধার এদিনের বোলিংয়ে একমাত্র ভুবনেশ্বর ছাড়া কারোর বোলিংয়ে দেখা যায়নি বেঙ্গালুরুর শিবিরে। অপরদিকে গুজরাতের বোলিং ছিল অসাধারণ। আরশাদ খান একা নন তিন উইকেট। দীর্ঘদিন বাদে জ্বলে ওঠেন রশিদ খানও। তিনি নেন দুটি উইকেট। জেসন হোল্ডার দুটি উইকেট নেন। মহম্মদ সিরাজ ও কাগিসো রাবাডার ঝুলিতে যায় একটি করে উইকেট।

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের