অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে প্রথম একাদশে ফিরলেন অ্যান্ডারসন

চতুর্থ ম্যাচে অলি রবিনসনের জায়গায় নেওয়া হয়েছে জেমস অ্যান্ডারসনকে (James Anderson)।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৯ জুলাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে মাঠে নামছে ইংল্যান্ড। আর তার দু দিন আগে ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম একাদশের নাম ঘোষণা করে দিল বেন স্টোকসরা (Ben Stokes)।

অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টের জন্য ইংল্যান্ড প্রথম একাদশের নামের যে তালিকা প্রকাশ করেছে, সেখানে রয়েছেন বেন স্টোকস (Ben Stokes) ক্যাপ্টেন হিসাবে। ফেরানো হয়েছে বোলার জেমস অ্যান্ডারসনকে (James Anderson)। প্রসঙ্গত প্রথম দু’টি টেস্টে ভাল খেলতে না পারায় তৃতীয় টেস্টের প্রথম একাদশে অ্যান্ডারসনকে বাদ দেওয়া হয়েছিল। চতুর্থ ম্যাচে অলি রবিনসনের জায়গায় তাঁকে নেওয়া হয়েছে। নেওয়া হয়েছে উইকেটরক্ষক জনি বেয়ারস্টোকেও (Jonny Bairstow)। এছাড়া রয়েছেন বেন ডাকেট (Ben Duckett), জ্যাক ক্রলি (Zak Crawley), মইন আলি (Moeen Ali), জো রুট (Joe Root), হ্যারি ব্রুক (Harry Brook), ক্রিস ওকস (Chris Woakes), মার্ক উড (Mark Wood), স্টুয়ার্ট ব্রড (Stuart Broad)।

উল্লেখ্য অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু’টি টেস্ট ম্যাচে পরাজিত হওয়ার পর তৃতীয় ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড। আর সেই কারণে ম্যাঞ্চেস্টারে হতে চলা চতুর্থ ম্যাচ গুরুত্বপূর্ণ ইংল্যান্ডের কাছে। সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে গেলে আগামী চতুর্থ ম্যাচে জয় ছিনিয়ে আনতে হবে স্টোকসদের।

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪