ক্যাচ লুফতে গিয়ে গুরুতর চোট পেয়ে হাসপাতালে KKR-এর ক্রিকেটার

শুরু হয়েছে বিজয় হাজারে ট্রফি ২০২৫-২০২৬। শুক্রবার (২৬ ডিসেম্বর) উত্তরাখণ্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলছে মুম্বই। জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে চলছে খেলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়েছে বিজয় হাজারে ট্রফি ২০২৫-২০২৬। শুক্রবার (২৬ ডিসেম্বর) উত্তরাখণ্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলছে মুম্বই। জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে চলছে খেলা। কিন্তু ম্যাচ চলাকালীন মাঠে চরম অঘটন ঘটেছে। ক্যাচ লুফতে গিয়ে গুরুতর আহত হয়েছেন মুম্বইয়ের তরুণ ক্রিকেটার অঙ্গকৃশ রঘুবংশী। তৎক্ষণাৎ তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, ২১ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার ফিল্ডিং করার সময় আহত হয়েছেন। তাঁর অবস্থা এতটাই গুরুতর ছিল যে, তাঁকে স্ট্রেচারে করে মাঠ থেকে বের করে আনা হয়।

জানা যায়, এদিন ম্যাচের ৩০তম ওভারে ঘটনাটি ঘটেছে। যখন অফ-স্পিনার তনুশ কোটিয়ানের বলে উত্তরাখণ্ডের ব্যাটসম্যান সৌরভ রাওয়াত স্লগ সুইপ করার চেষ্টা করেছিলেন, তখনই ডিপ মিডউইকেটে দাঁড়িয়ে থাকা অঙ্গকৃশ দৌড়ে গিয়ে এক হাতে ক্যাচ নেওয়ার চেষ্টা করেন। কিন্তু, তাঁর চেষ্টা ব্যর্থ হয় এবং তিনি মাটিতে পড়ে যান।
পড়ে যাওয়ার ফলে তাঁর কাঁধে ব্যাপকভাবে চোট লাগে, তাঁর মাথা ফেটে যায়। যন্ত্রণায় তরুণ ক্রিকেটার কয়েক সেকেন্ড হাঁটু গেড়ে বসে থাকেন, তারপর আর সহ্য করতে না পেরে মাটিতে শুয়ে পড়েন। পরিস্থিতি দেখে মুম্বই দলের ফিজিও তৎক্ষণাৎ মাঠে ছুটে আসেন। এবং তাঁকে ওঠানোর চেষ্টা করা হলে তাঁরা ব্যার্থ হয়। কেননা এই আঘাতের ফলে তিনি নিজ পায়ে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন।

 

ER

এরপরেই স্ট্রেচারে করে তাঁকে মাঠ থেকে বের করা হয় এবং জয়পুরের এসডিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে অঙ্গকৃশ রঘুবংশীকে চিকিৎসক দের পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনীয় সকল মেডিকেল পরীক্ষা করা হয়েছে। এদিন আজ টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে মুম্বই। অঙ্গকৃশ রঘুবংশী ২০ বলে ১১ রান করেন। শেষমেষ ৫০ ওভারে ৭ উইকেটে ৩৩১ রানের জোরালো রান সংগ্রহ করে মুম্বই। তবে প্রথম ব্যাট করতে নেমে রোহিত শর্মা খাতা খুলতেই পারেননি। তিনি প্রথম বলেই আউট হয়ে যান। উইকেটরক্ষক-ব্যাটসম্যান হার্দিক তামোর দুর্দান্ত ব্যাটিং করেন, ৮২ বলে অপরাজিত ৯৩ রান করেন, যার মধ্যে সাতটি চার ও দুটি ছক্কা ছিল। মুশির খান (৫৫ রান) এবং সরফরাজ খান (৫৫ রান) অর্ধশতকও করেন। শামস মুলানি (৪৮ রান) এবং অধিনায়ক শার্দুল ঠাকুর (২৯ রান) গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ফেসবুক লাইভ করে স্কুলের ভিতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের, চাঞ্চল্য উত্তরপাড়ায়

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ

‘নায়কের স্ত্রীর আমাকে পছন্দ নয়, তাই ছবি থেকে বাদ পড়ি’, ফের বিস্ফোরক তাপসী পান্নু

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে,’ নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর

‘কৃষকদের থেকে ধান কিনবে রাজ্য, ফড়েরাজ বন্ধ হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের রক্ষাকবচ খারিজ করল কলকাতা হাইকোর্ট

কেন সাংসদ পদ বাতিল হবে না? সুদীপ-কাকলিদের কাছে দু’সপ্তাহের মধ্যে জবাব তলব অধ্যক্ষের

ইরানের ড্রোনকে শায়েস্তা করতে হরমুজে লেজার অস্ত্র মোতায়েন আমেরিকার